Advertisement

‘হরতালে নির্বাচন বন্ধ হবে না’

সমগ্র বাংলা ডেস্ক 
বিরোধীদল হরতাল দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।
শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "সামনে জাতীয় নির্বাচন। সর্বদলীয় অর্ন্তবর্তী সরকারের
অধীনেই এই নির্বাচন হবে। বিরোধীদল হরতাল দিয়ে নির্বাচন বন্ধ করতে পারবে না।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে জয় বলেন, "আগামী জাতীয় নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।”
এসময় আওয়ামী লীগ নেতাকর্মীকে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, “অন্যথায় দেশে আবারো সেই সন্ত্রাস ফিরে আসবে।"
বেলা সোয়া ১১টায় দিকে তিনি টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে খুলনায় পৌঁছান। এ সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
সেখানে খুলনার সার্কিট হাউজে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তিনি। এছাড়াও বেলা ১১টায় হোটেল টাইগার গার্ডেন কনফারেন্স রুমে খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘লেটস টক’ এ অংশ নিয়েছেন।
দেশের ভবিষ্যৎ প্রজন্মের কিভাবে ডিজিটাল পদ্ধতিতে দেশের উন্নয়ন করা যাবে সে বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন জয়।