Advertisement

রামু থানা ইয়াবা ও নোহাগাড়ীসহ ৩ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদকঢাকার শক্তিধর ইয়াবা সিন্ডিকেট কব্জায় আনল রামু থানা পুলিশ। রামু থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেহা রাজুর দূরদর্শিতায় এক অভিযানে ইয়াবা ও নোহাগাড়ীসহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত ইয়াবার চালান অল্প হলেও ঢাকা, টেকনাফ, উখিয়ার মরিচ্যা ও কক্সবাজার শহর কেন্দ্রিক এই সিন্ডিকেটটি ইতোমধ্যে বড় ধরনের চালান পাচারে প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে। এই কাজে স্থানীয় গুঁটি কয়েক চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীকে ব্যবহার করছে ঢাকা কেন্দ্রিক চক্রটি। গতকাল বুধবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু বাইপাস এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম অভিমুখী নোহা গাড়ী (যার নং- ঢাকা মেট্টো চ-১৩-৯৭৯২) এ তল্ল­াশী চালালে ৪১০পিচ ইয়াবাসহ ৩জন পাচারকারীকে আটক করতে সক্ষম হন।
আটককৃতরা হলো ঢাকার অদূরবর্তী নারায়নগঞ্জ বন্দর থানার রামগড় এলাকার মোঃ শামসুল হকের ছেলে চালক মোঃ আরিফুর রহমান (২৮), নেহাল সর্দার বাগ এলাকার মৃত জাকির হোছনের পুত্র রুবেল হোসেন (২৬), একই এলাকার রবি আলীর পুত্র আব্দুল ছালাম (২৫)। এ অভিযানে অংশ নেন রামু থানার সেকেন্ড অফিসার গাজী ফৌজুল আজিম ও এসআই এনামূল হক।
থানা সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ইয়াবা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে  রামু বাইপাস এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উক্ত অভিযান চালানো হয়। আরো জানা গেছে, উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার জনৈক ইসমাইলের কাছ থেকে ৪০ হাজার টাকা দিয়ে পাচারকারীরা ইয়াবা কিনে নারায়নগঞ্জে পাচার করছিল। পাচারে ব্যবহৃত গাড়ীটির মালিক নারায়নগঞ্জের বন্দও থানার কুড়িপাড়া চৌরাস্তা এলাকার হানিফ মহাজন বলে জানা গেছে।

Post a Comment

0 Comments