এম বশর চৌধুরী, উখিয়া
কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্প থেকে রোহিঙ্গা জঙ্গী রাকিব উল্লাহ ওরপে অস্ত্র প্রশিক্ষক রাকিব (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। উখিয়া থানার উপ-পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিলের নেতৃত্বে একদল পুলিশ গত ১ আগষ্ট (বৃহস্পতিবার) রাতে কুতুপালং আন রেজিষ্টার্ড শরনার্থী ক্যাম্প থেকে তাকে আটক করে। আটককৃত জঙ্গী নেতা কুতুপালং আন-রেজিষ্টার্ড শরনার্থী ক্যাম্পের মৃত নজমুল হকের ছেলে। অভিযোগে প্রকাশ গ্রেপ্তারকৃত জঙ্গী নেতা মালয়েশিয়া আদম পাচার, ক্যাম্পের অভ্যন্তরে জঙ্গী তৎপরতা, বাংলাদেশের গোপন তথ্য মিয়ানমারের গোয়েন্দা সংস্থা সহ বহিঃ বিশ্বের বিভিন্ন দেশে পাচার সহ এলাকায় চুরি ডাকাতি সংঘঠিত করে আইন শৃংখলার মারাত্মক অবনতি সৃষ্টি করে আসছিল। জানা যায়, উক্ত জঙ্গী নেতা গত কয়েক বছর পূর্বে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরব গমন করেছিল। বাংলাদেশে এসে পুনরায় জঙ্গী তৎপরতায় জড়িয়ে পড়লে পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরে আসে।

0 Comments