Advertisement

রামুর নবনির্মিত বৌদ্ধ বিহার পরিদর্শনে উর্দ্বতন কর্মকর্তা

রামু প্রতিনিধি 
রামু সহিংসতায় ক্ষতিগ্রস্ত নব নির্মিত বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রাম ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমদ,চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ ও পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলীসহ সরকারের উর্দ্ধত্বন কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকালে তাঁরা রামুতে এসে প্রথমে পাহাড় চুড়ায় নির্মিত উত্তর মিঠিাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে যান। পরে তাঁরা রামু মৈত্রী বিহার, লাল চিং, সাদা চিং, অপর্ণা চরণ চিং ও রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা রামু সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের ও বৌদ্ধ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। মতবিনিময়কালে কর্মকর্তারা জানান,এ মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী রামুতে এসে বিহারগুলো উদ্বোধন কথা রয়েছে ।
এ সময় রামু সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের বিহারের নির্মান কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত আন্তরিকতার সাথে বিহারের নির্মান কাজ এগিয়ে নিচ্ছে। পূণনির্মিত সব বিহারই গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দনভাবে। এ জন্য রামুর বৌদ্ধ সম্প্রদায় সন্তুষ্ঠ।
এসময় অন্যান্যদের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন,৬৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার আশরাফুল কাদের চৌধুরী, ১৭ ইসিবি কক্সবাজারের অধিনায়ক লে. কর্নেল এস এম জুলফিকার রহমান,৫৭ ইস্টবেঙ্গল রামু গ্যারিসনের অধিনায়ক লে. কর্ণেল জায়েদ হোসেন,কক্সবাজার পুলিশ সুপার মো. আজাদ মিয়া,রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো.মাসুদ হোসেন,কক্সবাজার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাহ আলমগীর হোসেন,সহকারী কমিশনার (ভুমি) মো. আবুল কালাম,রামু থানার ওসি আপ্পেলা রাজু নাহা এবং বৌদ্ধ নেতৃন্দের মধ্যে রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যান পরিষদের সাধারণ সম্পাদক তরুন বড়–য়া,বাফুফে সদস্য বিজন বড়–য়া, রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যান পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুনীল বড়–য়া,উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া প্রমুখ।

Post a Comment

0 Comments