ডেস্ক রিপোর্ট
‘নিবন্ধন অবৈধ’ হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে আগামী ১২ ও ১৩ আগস্ট দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে জামায়াত। বৃহস্পতিবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে আগামী শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে ওই বিবৃতিতে।
একটি রিটের পরিপ্রেক্ষিতে আজ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আর এর পরপরই জামায়াত রায়ের স্থগিতাদেশ চেয়ে আপিল করেছে।
আদালতের ওই রায় প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামী বলেছে, এটি জামায়াতকে ‘নিশ্চিহ্ন করার সরকারি পরিকল্পনা’। এই রায়কে ‘ভুল রায়’ বলেও দাবি করেছে দলটি। তাদের ভাষায়, আদালতের এ রায় ‘অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও মৌলিক অধিকার পরিপন্থী’।
বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের প্রধান ইসলামী দল। সংবিধানের ৩৮ অনুচ্ছেদের অধীনে জামায়াত একটি রাজনৈতিক দল হিসেবে কাজ করার অধিকার রাখে। এই অধিকার অব্যাহত আছে। আজ মাননীয় হাইকোর্ট ডিভিশনের একটি বৃহত্তর বেঞ্চে জামায়াতের নিবন্ধন বাতিলের যে রায় ঘোষিত হয়েছে তা একটি ভুল রায়। এ রায়ের মাধ্যমে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে।

0 Comments