Advertisement

ফিতরা এবার ৬৫ টাকা



নিজস্ব প্রতিবেদক
১৪৩৪ হিজরী সনের স™‹াতুল ফিতরের হার নির্ধারণের লক্ষ্যে কক্সবাজার ইমাম পরিষদের উদ্যোগে ২৭ জুলাই ১১,৩০ মিনিটে, বায়তুর রহমান জামে মসজিদে, জেলা ফিতরা নির্ধারণ কমিটির জরুরী সভা
অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার ইমাম পরিষদের সভাপতি, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, জেলা ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি হাফেজ মাওলানা মূফতী সোলাইমান কাসেমী সভায় সর্ব সম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামী শরিয়াহ মতে গম বা আটা, খেজুর, কিসমিস, ইত্যাদি পণ্যগুলোর যে কোন একটি দ্বারা ফিত্রা প্রদান করা যায়। গম বা আটা দ্বারা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ৬৫ টাকা আদায় করতে হবে। খেজুর দ্বারা আদায় করলে এক সা’বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৯৯০/- টাকা, কিসমিস দ্বারা আদায় করলে এক সা’বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১০৫৬ টাকা আদায় করতে হবে। মুসলমানরা নিজ নিজ সামর্থ অনুযায়ী স™‹াতুল ফিত্র আদায় করবেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বায়তুস সালাত জামে মসজিদের ইমাম ও খতিব মাও: নুরুল আমীন, পশ্চিম নতুন বাহারছড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল মোস্তাফা, বদরমোকাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও: মুহাম্মদ ইউনুছ ফরাজী, লালদিঘী পূর্ব পাড়স্থ বায়তুর রহমান জামে মসজিদের ইমাম ও খতিব মাও: ক্বারী আতাউল্লাহ, বিমানবন্দর জামে মসজিদের খতিব মাও: আতাউল করীম, হাসমহল জামে মসজিদের ইমাম ও খতিব মাও: ক্বারী কলিমুল্লাহ, রহমানিয়া মাদ্রাসার ইমাম মাও: মনজুর এলাহী, উমিদিয়া মাদ্রাসা মসজিদের ইমাম মাও: হাফেজ একরামুল হক ও ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম অলিউল্লাহ প্রমুখ।

Post a Comment

0 Comments