নিজস্ব প্রতিবেদক
দেশের সবচেয়ে দর্শকপ্রিয় টেলিভিশন এনটিভি শিশু বয়স পেরিয়ে কৈশোরে পদার্পণ করেছে। জনপ্রিয়
এনটিভির ১১ বছরে পদার্পণ উপলক্ষে সৈকত শহর কক্সবাজারে কেক কেটে জন্মদিন পালন করেছে। ৩ জুলাই সন্ধ্যায় শহরের শহীদ সরণীস্থ দৈনিক আজকের দেশবিদেশ কার্যালয়ে এনটিভির কেক কাটা উৎসবে অতিথি ছিলেন কক্সবাজারের দু’ বর্ষিয়াণ সাংবাদিক, কক্সবাজার প্রেসক্লাবের দু’ প্রতিষ্ঠাতা সদস্য এম. বদিউল আলম ও প্রিয়তোষ পাল পিন্টু। এনটিভির কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক জিএএম আশেক উল্লাহ, চ্যানেল আই’এর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, দৈনিক আজকের দেশবিদেশ সম্পাদক আইয়ুবুল ইসলাম, কক্সবাজার শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিশু, এডভোকেট শফিউল আলম, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইত্তেফাকের আহমদ গিয়াস, রিপোটার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, দিগন্ত টিভির গোলাম আজম খাঁন, দীপক শর্মা দিপু আজকের দেশবিদেশের মফস্বল বার্তা সম্পাদক, বৈশাখী টিভির শফি উল্লাহ শফি, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার শাখার সভাপতি এম.আর মাহবুব, সহ সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মীর্যা ওবায়েদ রুমেল, একাত্তর টিভির কামরুল ইসলাম মিন্টু, ইসলামীক টিভির আবদুল্লাহ নয়ন, এসএস টিভির আহসান সুমন, বনিক বার্তার ইব্রাহীম খলিল মামুন, দেশবিদেশের স্টাফ রিপোর্টার এম. বেদারুল আলম, শহীদুল্লাহ কায়সার, মোহাম্মদুর রহমান মাসুদ প্রমুখ। এর আগে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে এনটিভির জন্মদিনের কেক কাটেন।


0 Comments