Advertisement

পৌর টমটম চালক সমবায় সমিতির ইফতার ও অলোচনা সভা অনুষ্টিত


প্রেস বিজ্ঞপ্তি
সদ্য নিবন্ধিত কক্সবাজার পৌর টমটম (ইজিবাইক) চালক সমবায় সমিতি লিঃ এর ইফতার পার্টি ও ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা গতকাল (২০ জুলাই) আলির জাহানস্থ সংগঠনের কার্য্যলয়ে সভাপতি
নাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রহিম উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার সাংবাদি সংসদ (সিএসএস) সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ও পৗর টমটম (ইজিবাইক) চালক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সদস্য এইচ, এম নজরুল ইসলাম, শাখাওয়াত হোসেন,মোস্তাক আহমদ,হারাধন ধর । সভার শুরুতেই জেলা সমবায় অধিদপ্তর থেকে কক্সবাজার পৌর টমটম (ইজিবাইক) চালক সমবায় সমিতি লিঃ নামে নিবন্ধিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন দরে পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার শহরে টমটম (ইজিবাইক) এর মাধ্যমে পর্যটক সহ স্থানীয়দের স্বল্প ভাড়ায় শহরের বিভিন্ন স্থানে যাতায়তে ব্যবস্থা করে নিরলস বাবে যাত্রীদের সেবা দিয়ে আসলেও প্রতিমুহুত্বেই সাররিক ও মানসিক বাবে নির্যাতনের শিকার হয়ে আসচ্ছে শহরের টমটম (ইজিবাইক) চালকরা। অনেক দিন পর হলে ও  শহরের টমটম (ইজিবাইক) চালকরা একটি প্লাটর্ফমে আসায় প্রশাসন সহ নানা হয়রানি থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন একই সাথে পৌর চাঁদা নামে শহরের টমটম চালকদের কাজ থেকে গনচাঁদা বন্ধে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। 
এই সময় সদস্যদের মধ্য উপস্তিত ছিলেন,মোঃ আমিন,মোঃ শামশু মোঃ আকতার, মোঃ ফয়েজ, হাসান, রুবেল,মাহাবুব,রুহুল কাদের, মোজাম্মেল, সোলেমান, রিদুয়ান, হোসেন, কাজল, ফারুক, বাবুল, পমূখ। সভায় নেতৃবিন্দরা কক্সবাজার পৌর সভার নবনির্বাচিত প্রথম মেয়র সরওয়ার কামাল সহ সকল কাউন্সিলরদের অভিনন্দন জানান,একই সাথে পৌর সভার লাইন্সেস শাখার দালাল ও দূনীতিবাজ কর্মকর্তাদের হয়রানি থেকে সাধারন মানুষদের মুক্ত রাখতে পৌর পিতার প্রতি আহবান জানান।
এদিকে পৌর শহরে চলাচলরত সকল টমটম চালকদের যতাসময়ে টমটম (ইজিবাইক) চালক সমবায় সমিতি লিঃ এর সদস্য হিসাবে অন্তভূক্ত হওয়ার জন্য অনুরুদ জানানো হয়।

Post a Comment

0 Comments