Advertisement

বুধবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী


ঢাকা: বেলারুশ সফর সংক্ষিপ্ত করে বুধবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে দুপুরে শাহজালাল বিমানবন্দরে পৌঁছবে বলে জানা গেছে।
সোমবার ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে বেলারুশের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বিকেলে তাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি বিশেষ বিমান মিনস্কের উদ্দেশে যাত্রা করে।


গত বছরের নভেম্বরে বেলারুশ প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিকের ঢাকা সফরের পর এই প্রথম বাংলাদেশ সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তি তিন দিনের সফরে দেশটিতে গেলেন।


শুভেচ্ছা শেষে একটি গাড়িবহর সহযোগে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট হোটেলে নিয়ে যাওয়া হবে। তিন দিনের সফরে তিনি সেখানেই অবস্থান করবেন।


এ সফরে হাউজ অব গভর্নমেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলারুশ প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিকের সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে বৈঠক করার কথা রয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকের আগে মিনস্কের ইন্ডিপেন্ডেন্ট স্কয়ারে আয়োজিত শুভেচ্ছা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


দ্বিপক্ষীয় আলোচনা শেষে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপর যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
- See more at: http://www.bengalinews24.com/national-&-special-news/2013/07/09/10130#sthash.D7qjr6Ps.dpuf

Post a Comment

0 Comments