Advertisement

চোটের জন্য শারাপোভার বিদায়

ঘাসের কোর্টে নক্ষত্র পতন অব্যাহত৷ গত ২৪ জুন, সোমবার দিায় নেয় রাফায়েল নাদাল৷ নাদালের পর এবার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন গ্রাস কোর্টের রানি মারিয়া শারাপোভা৷ কোয়ালিফায়ার মাইকেল লার্কার দে ব্রিটোর কাছে স্ট্রেট সেটে হেরে এবারের উইম্বলডনকে বিদায় জানালেন ফরাসি ওপেন ফাইনালিস্ট মাশা৷ খেলার ফল ৬-৩, ৬-৪৷ সেইসঙ্গেই চোটের নতুন রেকর্ড গড়ল উইম্বলডন কোর্ট৷
২৬ জুন, বুধবার একইদিনে চোটের কারণে খেলতে পারলেন না ৯ জন খেলোয়াড়৷ এমনকী, শারাপোভার এ দিনের হারের

পিছনেও কাঁটা হয়ে দাঁড়াল সেই চোটই৷ প্রথম সেটের পর কাঁধে চোট পান মারিয়া৷ তারপর আর খেলায় ফিরতে পারেননি তিনি৷ নাদালের হারের পিছনেও বড়সড় ভূমিকা ছিল চোটের৷ বছরের পরপর দুটো গ্র্যান্ড স্লামে তারকাদের ক্রমাগত চোটের কারণে স্বভাবতই প্রশ্ন তুলেছে৷ শুরু হয়েছে বিতর্ক৷ 

অন্যদিকে এ দিন প্রথম পাঁচে থাকা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এই প্রথম জয় পেলেন বিশ্বের ১৩১ নম্বর ব্রিটো৷ ২০০৯ সালের পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্লামের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন তিনি৷ অল ইংল্যান্ড ক্লাবের দু'নম্বর কোর্টে হেভিওয়েট প্রতিপক্ষকে উড়িয়ে দিতে মাত্র ৩৪ মিনিট সময় নেন ব্রিটো৷ নয় বছর আগে ঘাসের কোর্টেই সেরেনা উইলিয়ামসকে হারিয়ে জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন শারাপোভা৷ 

Post a Comment

0 Comments