Advertisement

আ.লীগের পরাজয় হলে মানসিকভাবে ভেঙ্গে পড়বে


মাজহার আলী : চার সিটি করপোরেশন নির্বাচনে জয়ের পর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন যদি বিএনপি সমর্থিত প্রার্থীর পরাজয় হয় তাহলে বিএনপির নেতাকর্মীরা মানসিকভাবে ভেঙ্গে পড়বে বলে
মনে করছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার বিকেলে বাংলাভিশন আয়োজিত সিটি নির্বাচন নিয়ে বিশেষ অনুষ্ঠান সিটি ইলেকশন এক্সপ্রেসে তিনি একথা বলেন। তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচন দুই দলের জন্যই মর্যাদার লড়াই। চার সিটি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদের পরাজয়ের পর যদি গাজীপুর নির্বাচনেও তাদের প্রার্থীর পরাজয় হয় তাহলে বর্তমান সরকারের চূড়াšত্ম জনসমর্থনহীনতা প্রকাশ পাবে। তাই সরকারী দল চাইবে এ নির্বাচনে প্রার্থীর জয়ের ব্যাপারে চূড়াšত্ম চেষ্টা করবে। অপরদিকে বিএনপির জন্য এ নির্বাচন ততটা গুরুত্বপূর্ণ না হলেও কর্মীদের মনোবল ধরে রাখতে তাদের জন্য এ নির্বাচনে জয়লাভ জরুরি। তিনি বলেন, চার সিটি নির্বাচনে জয়লাভের পর বিএনপি ধরেই নিয়েছে আগামী জাতীয় নির্বাচনে তাদের জয় নিশ্চিত। একটি দলের জন্য এ ধরনের মনোভাব শুভকর নয়। তাই তাদের প্রার্থীর পরাজয় হলে তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। গাজীপুর সিটি নির্বাচনে দুটি কেন্দ্রে একজন মহিলা ৩৬টি ব্যালট পেপারে সিল মেরেছে এবং অন্যটিতে একজন এসআই ব্যালট পেপারে সিল মেরেছে একরম সুনির্দিষ্ট অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হলেও সিইসি তার সংবাদ সম্মেলনে এ বিষয়ে কোন ব্যাখ্যা না দেয়ায় তার সমালোচনা করেন মাহমুদুর রহমান মান্না ও অধ্যাপিকা দিলারা চৌধুরী।

মান্না বলেন, আওয়ামীলীগ দীর্ঘ দিনের পোড় খাওয়া দল হওয়ায় চার সিটি নির্বাচনে পরাজয়ের পরেও ততটা ভেঙ্গে পড়েনি। কিন্তু যদি তারা গাজীপুরে জয়লাভ করে তাহলে তারা ব্যাপকভাবে চাঙ্গা হয়ে উঠবে। তবে এ নির্বাচনের ফলাফলে জাতীয় রাজনীতি নির্ধারণ বা তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে ইঙ্গিত দিবে তা মনে করা যাবে না। অধ্যাপিকা দিলারা চৌধুরী বলেন, চার সিটি নির্বাচনে হেরে যাবার পরেও যেহেতু তত্ত্বাবধায়ক ইস্যুতে প্রধানমন্ত্রীর মনোভাবের কোন পরিবর্তন হয়নি, গাজীপুর নির্বাচনের ফলাফলেও সরকার প্রধানের মনোভাবের কোন পরিবর্তন ঘটাবে না। তবে গাজীপুর নির্বাচনের ফলাফল যাই হোক তত্ত্বাবধায়ক ইস্যুতে বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে কোন পরিবর্তন ঘটাবে না বলে মনে করছেন এই দুই আলোচক। এই ইস্যুটি উভয় দলের মধ্যে আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। অন্যথায় সংঘাত অনিবার্য বলে মনে করেন তারা।

Post a Comment

0 Comments