১৮ দল সমর্থিত প্রার্থীর টেলিভিশন প্রতীকের পক্ষে ভোট চেয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেছে বিএনপি, জাতীয় পার্টি ও হেফাজতে ইসলাম। বুধবার দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় ১৮ দল সমর্থিত প্রার্থীর নির্বাচন নিয়ন্ত্রণ অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ১৮ দলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ’র পরিচালনায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক মিজানুর রহমান মিনু, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আহমাদ উল্লাহ আশরাফ, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ স¤পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, গাজীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ স¤পাদক নুরুল ইসলাম এমএ ও টেলিভিশন প্রতীকের ১৮ দল সমর্থিত প্রার্থী অধ্যাপক এম এ মান্নান।
সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। তারা নবী রাসুল ও ইসলাম প্রিয়। ১৩ দফা দাবি আদায়ে তারা আন্দোলন করছেন। হেফাজতের আন্দোলনে বিএনপির নৈতিক সমর্থন থাকায় হেফাজত ১৮ দল সমর্থিত প্রার্থীকে সমর্থন করেছে।
হেফাজতে ইসলামীর নায়েবে আমির আহমাদ উল্লাহ আশরাফ বলেন, নাস্তিকদের পক্ষাবলম্বনকারীদের পরিহার করে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য আহবান জানাচ্ছি। জাতীয় পার্টির গাজীপুর জেলা শাখার সাধারণ স¤পাদক মো. নুরুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে আমরা ১৮ দল সমর্থিত প্রার্থীকে সমর্থন করেছি। আজ আনুষ্ঠানিকভাবে মিডিয়ার মাধ্যমে টেলিভিশন প্রতীকে ভোট চাই।
এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নেতা-কর্মীদের চূড়ান্ত নির্দেশনা দিতে বুধবার গাজীপুর সফর করছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। সফরকালে টঙ্গী অঞ্চলের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্থানীয় ছাত্রদলের ভূমিকা কী হবে সে স¤পর্কে এসব সভায় কেন্দ্রীয় নেতারা স্থানীয় জনশক্তিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং সেক্রেটারি হাবিবুর রশিদ হাবিব ছাড়াও এসব মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ, উমর ফারুক শাফিন, আনোয়ারুল হক রয়েল, আনোয়ার হোসেন টিপু, সাংগঠনিক স¤পাদক রাজিব আহসান, সিনিয়র যুগ্ম স¤পাদক ওবায়দুল হক নাসির, যুগ্ম সাধারণ স¤পাদক এজমল হোসেন পাইলট, হাবিবুর রহমান সুমন, ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক স¤পাদক এস এম মনিরুজ্জামান দুদু, জসীম উদ্দিন, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন এবং ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক স¤পাদক মিজানুর রহমান।
নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে গাজীপুরের বোর্ডবাজার এবং টঙ্গী অঞ্চলের বিভিন্ন ইউনিয়নের সাধারণ ভোটারদের কাছে গিয়ে ১৮ দল সমর্থিত প্রার্থী অধ্যাপক এমএ মান্নানের পক্ষে গণসংযোগ করেন তারা।

0 Comments