Advertisement

হলদিয়ায় যুবদলের মিলন-মেলা


বার্তা পরিবেশক
উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন (উত্তর) শাখা যুবদল এর নবগঠিত আহবায়ক কমিটির  পরিচিতি ও বর্ধিত  সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙলবার স্থানীয় মরিচ্যা বাজারের হাফেজ নুরী মাকের্ট
এর দ্বিতীয় তলায় অস্থায়ী কার্যালয়ে হলদিয়া যুবদলের আহবায়ক  মনজুর আলম মনজুররের সভাপতিত্বে এবং যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বাবুল মিয়া মাহামুদ এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা  যুবদলের সভাপতি হামিদ হোসেন সাগর। প্রধান আলোচক উখিয়া উপজেলা যুবদলের সাধারন সম্পাদক জামাল মাহামুদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এড. আবদুর রহিম, এস এম এনামুল হক, হলদিয়াপালং ইউনিয়ন (উত্তর) শাখা বিএনপি’র  আহবায়ক কমিটির সদস্য ডাঃ নাসির উদ্দিন চৌধুরী, মির্জা জহির রায়হান, আমিনুল হক আমিন, সাইফুল্লাহ সিকদার মেম্বার, এখলাছ সিকদার, মনজুর আলম।
আরো উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কমিটির সভাপতি সাধারন সম্পাদক সরওয়ার আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক, যুবদলের যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন, বেলাল উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ওসমান, নুর মোহাম্মদ মানিক, আবদুল গফুর, মোঃ নুরুল আলম, মোঃ আহসাননুল করিম, মোঃ জসিম, মোঃ ইসমাইল, ছৈয়দ নুর, ইছুফ বাবু, রিদুয়ান, মোঃ আয়াজ প্রমুখ।
বক্তারা বলেন, আগামীদিনে জুলুবাজ সরকারকে পতন ঘটাতে যুবদল নেতাদের অগ্রণী ভ’মিকা রাখতে হবে। তাই তৃণমুল পর্যায়ে যুবদলকে আরো  জোরালো  ভাবে কাজ করতে হবে।

Post a Comment

0 Comments