এম.রায়হান চৌধুরীচকরিয়ায় ঈদুল ফিতর উপলক্ষে ২৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসুচীর আওতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণের উদ্যাগ নেয়া হয়েছে। উপজেলার ১৮ ইউনিয়নে জনগনের মাঝে ঈদের আগে এসব চাল বিতরণ করা হবে বলে নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও মোঃ আহসান উল্লাহ বলেন,ত্রানওদুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রানালয়ের বরাদ্ধের অনুকুলে চকরিয়ার লক্ষ্যারচর,কৈয়ারবিল,ফাঁশিয়াখালী,ডুলাহাজারা,কাকারা,সুরাজপুরমানিকপুর,খুটাখালী,বমুবিলছড়ি,বরইতলী,হারবাং,চিরিগা,সাহারবিল,পৃববড়ভেওলা,বি.এমচর,কোনাখালী,ঢেমুশিয়া,পশ্চিম বড়ভেওলা ও বদরখালীসহ ১৮ ইউনিয়নের ২৪ হাজার ৬২২ পরিবারের মাঝে ঈদের আগে এসব চাল বিতরণ করা হবে।প্রত্যেক পরিবারকে দশ কেজি করে চাল দেওয়া হবে।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনু)মোঃ জয়নাল আবদি বলেন, ইতোমধ্যে প্রত্যেক ইউপি চেয়াম্যানদের কে এলাকার দরিদ্র পরিবারের তালিকা নির্ণয়ের জন্য নের্দেশ দেওয়া হয়েছে। তালিকা প্র¯ত্তত হওয়ার পর ঈদের আগে চাল গুলো াবতরণ করা হবে বলে যানান তিনি।

0 Comments