Advertisement

প্রধানমন্ত্রী ১৬ কোটি মানুষকে অপমান করেছেন : মওদুদ


ডেস্ক রিপোর্ট
সদ্য অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে দুর্নীতিবাজরা বিজয়ী হয়েছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন,
প্রধানমন্ত্রী এই বক্তব্যের মাধ্যমে দেশের ১৬ কোটি মানুষকে অপমান করেছেন। নতুন বার্তা
রোববার দুপুরে জাতীয় সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সিটি নির্বাচনে বিজয়ী মেয়রদের দুর্নীতবাজ ও সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন। কিন্তু বাস্তবতা হলো সরকারের কর্মকা-ে বীতশ্রদ্ধ হয়ে জনগণ সরকারি দলের সমর্থিত প্রার্থীদের প্রত্যাখ্যান করেছে। জনগণ সৎ ও ভালো মানুষের পক্ষে রায় দিয়েছে।’
মওদুদ বলেন, ‘সংবিধানের ৭ এ বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার অধিকারী দেশের জনগণ। সেই জনগণই আমাদের নির্বাচিত করে। সুতরাং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দুর্নীতিবাজ বলে প্রধানমন্ত্রী দেশের মানুষকেই অপমান করেছেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে আমরা কি ধরে নেব যে, আগামী নির্বাচনে আমরা যারা জয়ী হয়ে  আসব, এই দল হোক ওই দল হোক, তারা সবাই দুর্নীতিবাজ হিসেবে নির্বাচিত হয়ে আসব? আমি সেটা বিশ্বাস করি না। দেশের মানুষের ওপর আমাদের অগাধ বিশ্বাস আছে।’
মওদুদ বলেন, ‘সরকার যে জনগণ  থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, সিটি করপোরশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নিয়ে তার বক্তব্য তারই প্রমাণ।’  তিনি প্রধানমন্ত্রীর ওই বক্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

Post a Comment

0 Comments