Advertisement

মহেশখালীতে ৩দিন ব্যাপী ফল ও বৃক্ষ মেলা শুরু


প্রেস বিজ্ঞপ্তি
মহেশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩দিন ব্যাপী ফল ও বৃক্ষ মেলা-২০১৩ শুরু হয়েছে। গতকাল সকাল ১১ টায় মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী এ ফল ও বৃক্ষ মেলার
উদ্বোধন করেন- মহেশখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, সভাপতিত্ব করেন- মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার এবং ফল ও বৃক্ষ মেলা উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ারুল নাসের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া ও মহেশখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আনিসুল হক। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার এবং ফল ও বৃক্ষ মেলা উদযাপন কমিটির সদস্য সচিব আমিরুল বাহরাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আতিক উল্লাহ। এতে আরো উপস্থিত ছিলেন- মহেশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৩ দিন ব্যাপী এ মেলায় মোট ৮টি স্টল দেয়া হয়েছে। স্টল সমূহে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা স্থান পায়। এদিকে উপজেলা দিঘীর পাড়ে একটি ফলজ বৃক্ষের চারা রোপন করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ারুল নাসের।

Post a Comment

0 Comments