জাফর আলম,হ্নীলা
টেকনাফ ৪২বিজিবির জওয়ানেরা অভিযান চালিয়ে চোরাই কারেন্ট জাল ও বিদেশী মাদক জব্দ করেছে।
বিজিবি সুত্র জানায়-২১জুলাই ভোররাত ২টারদিকে টেকনাফ ৪২বিজিবির শাহপরীর দ্বীপ বিওপির
জওয়ানেরা সীমান্তে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে চোরাইপথে আনার সময় ধাওয়া করলে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত ২৪বোতল ড্রাগন রাম মদ জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩৬হাজার টাকা। অপরদিকে টেকনাফ বিওপি জওয়ানেরা সীমান্তে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে আসার সময় ৫৮কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। যার বাজার মূল্য ৮৭হাজার টাকা। টেকনাফ ৪২বিজিবি অধিনায়ক অভিযানের সত্যতা স্বীকার করেন।


0 Comments