Advertisement

জোটের শীর্ষ নেতাদের সঙ্গে খালেদার ইফতার


আল-আমীন আনাম
১৮ দলের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ইফতারে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।

হোটেল সোনারগাঁওয়ে বল রুমে জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টি এই ইফতার মাহফিল আয়োজন করে।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে এনপিপি‘র চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বক্তব্য রাখেন।
ইফতারে জামায়াতের ডা. রেদোয়ান উল্লাহ শাহেদী, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মুর্তজা, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মোবিন, মুসলিম লীগের একাংশের  নির্বাহী সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খাঁন, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, লিবারেল ডেমোক্রেটিক লীগের মহাসচিব রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ইফতার করেন।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান মঞ্চে ইফতার করেন।
চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সাবেক সাংসদ শাহ মুহাম্মদ আবু জাফর, নেত্রকোনো জেলা সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।




হরতালে পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
ডেস্ক রিপোর্ট : জামায়াতের ডাকা হরতালেও সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের বিএড (অনার্স) পার্ট-২ পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী সোমবার যথারীতি অনুষ্ঠিত হবে। 
সংশ্লিষ্ট পরীক্ষার্থীদেরকে যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়।
প্রসঙ্গত, জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের রায়ের প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াত।

Post a Comment

0 Comments