Advertisement

পেকুয়ায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোর সক্রিয়


মুহাম্মদ গিয়াস উদ্দিন
কক্সবাজারের পেকুয়ায় অভিনব কায়দায় সংঘবদ্ধ চোরের দল সাবেক এক ইউপি চেয়ারম্যানের একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে। দূর্ধর্ষ এ চুরির ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২৬ জুলাই) রাত
৯টার দিকে থানা থেকে দুইশ গজ দূরে মাতবর পাড়া আহমদ কবির ভবনে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারান সম্পাদক মো: শহীদুল্লাহ এর ব্যবহৃত একটি লাল রংয়ের পালসার মোটর সাইকেল ১৩৫ সিসি, চেসিস নম্বর গউ ২ঔউঔউততটঈঐ-৭৮৫৯০, যার ইঞ্জিল নং ঔঊএইটঔ-৪০১৮  মোটর সাইকেলটি ওই দিন তার ভাড়া বাসার নিচ তলায় রেখে সকালে প্রয়োজনীয় কাজে বাইরে গেলে এ সুযোগে সংঘবদ্ধ চোরের দল রাতে ৯টার দিকে চুরি করে নিয়ে যায়। এদিকে সাবেক ওই ইউপি চেয়ারম্যান অনেক জায়গায় খোঁজ নিলেও মোটর সাইকেলটির সন্ধান পায়নি।
স্থানীয়রা ধারণা করছেন, স্থানীয় কতিপয় মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্যরা কৌশলে মোটর সাইকেলটি চুরি করে বাইরে পাচার করে দিয়েছে। কক্সবাজারের কোথাও মোটর সাইকেলটি সন্ধান দিতে পারলে সংবাদদাতাদের উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে সাবেক ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। কেউ মোটর সাইকেলটির খোঁজ পেলে মালিক মো: শহিদুল্লাহর ব্যক্তিগত মোবাইল ০১৭১৫-৮৩০৮৬৭ নম্বরে জানানোর জন্য অনুরোধ সকলের নিকট বিনীত অনুরোধ জানিয়েছেন। এ নিয়ে থানায় একটি চুরির মামলা করবেন বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। 
এদিকে সম্প্রতি সময়ে পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে মোটর সাইকেল চুরি আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে। গত দিন মাসে পেকুয়া থেকে শুধু ১০/১৫ মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। থানা পুলিশের নজরদারী ও চোরদের সনাক্তকরণ কার্যক্রমে ভাটা পড়ায় এ চুরির আগের ন্যায় বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। 
    পেকুয়া থানার ওসি এম, মাঈন উদ্দিন আহমেদ জানিয়েছেন, মোটর সাইকেল চোরদের সনাক্তের চেষ্টা চলছে। 

Post a Comment

0 Comments