Advertisement

রাষ্ট্র পরিচালনার ভুল জনগণ ধরতে পেরেছে


ইশতিয়াক ইমন
গাজীপুর নির্বাচনে ভরাডুবির পর ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, হয়তো আমাদের রাষ্ট পরিচালনায় কোনও ভুল ছিল যা জনগণ ধরতে পেরেছে তাই এমন
ফলাফল। তবে এ পরাজয় নিয়ে আওয়ামী লীগ মোটেই উদ্বিগ্ন নয় বলে তিনি জানান।
এম এ মান্নানকে অভিনন্দন জানিয়ে তোফায়েল বলেন, জয় পরাজয় তো থাকবেই তবে নির্বাচনটি অবাধ, সুষ্ট  ও নিরাপেক্ষ হয়েছে এটাই অনেক বড় ব্যাপার। গত কয়েক দিন ধরে বিএনপির নানা অভিযোগ ও অপ্রচারকে মিথ্যা প্রমান করেছে এ নির্বাচন। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন আওয়ামী লীগও সিটি নির্বাচনে জিতে ছিল।
তিনি বলেন, আমাদের অনেক ভুল সিগ্ধাšত্ম ছিল।  তার মাশুল আমাদের দিতে হচ্ছে। গাজীপুর কখনো সিটি করপোরেশন হয় না। বিভাগীয় শহরের পরে আমরা জনগণের উন্নয়নের কথা চিšত্মা করে গাজীপুর, কুমিল্লা ও নারায়নগঞ্জকে সিটি করপোরেশনে পরিনত করেছি। অনেক সময় একটি রাজনৈতিক দলকে চিšত্মা করে সিগ্ধাšত্ম নিতে হয় যা আমরা নিতে পারেনি।
আওয়ামী লীগের এ সিনিয়র নেতা বলেন, সব কিছুর পরও আমার অনেক ভালো লাগছে যে আওয়ামী লীগ একটি অবাধ সুষ্ট ও নিরাপেক্ষ নির্বাচন জনগনকে উপহার দিতে পেরেছে এটাই বড় পাওয়া।
তবে এ পরাজয়ের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে জনগণকে বিজয়ী করবে বলে জানান তিনি। 

Post a Comment

0 Comments