Advertisement

ঈদগড়ে বৈদ্যপাড়ায় সংঘর্ষে আহতদের অবস্থা অশংকা জনক

ইব্রাহীম খলিল , ঈদগড়
কক্্সবাজার রামুর ঈদগড়ে বৈদ্যপাড়ায় গত ২৮ জুন রাত সাড়ে ৮টায় সংঘর্ষে আহত ছাথোয়াইচিং (৩৭), মংছিংথোয়াই (৪৩), ধুংশে (২৮) এদের অবস্থা খুবই আশংকা জনক। বর্তমানে তারা কক্্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  প্রাপ্ত তথ্যে প্রকাশ,
ঈদগড় বৈদ্যপাড়াস্থ নোয়াপাড়ার প্রুমারী মদ খেয়ে এলাকার লোকজনকে ঐদিন রাতে ব্যাপক গালি গালাজ করতে থাকলে উপরোল্লিখিত আহত ব্যক্তিগন তাকে গালি গালাজ না করার জন্য নিষেধ করলে কথা কাটাকাটির সময় এক পর্যায়ে প্রুমারির জামায় ক্যক্য দা দিয়ে তাদেরকে কোপ দেয় । এতে তারা গুরুতর আহত হলে স্থানীয় ডাক্তার মংথোয়াইলা মার্মা তাদেরকে কক্্সবাজার সদর হাসপাতালে রেপার করেন। এব্যাপারে বৈদ্যপাড়া ইয়ুৎ কাউন্সিল সভাপতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম কক্্সবাজার জেলা শাখার সভাপতি হ্লাথোয়াইছিং প্রকাশ মংমংশে জানান, প্রুমারী উল্লেখিত ব্যক্তিদেরকে অন্যায়ভাবে তার জামাই ক্যক্য’র দ্বারা দা-দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে প্রুমারী বৈদ্যপাড়া এলাকার যুবক ছেলেদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করার চেষ্টা চালাচ্ছে। ইতিপূর্বেও প্রুমারী পাড়ার যুবকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। তিনি এ ব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন। অন্যদিকে প্রুমারী জানান, তাদেরকে আমার জামাই মারধর করে কুপিয়ে আহত করেনি। বর্তমানে বৈদ্যপাড়ায় সৃষ্ট ঘটনা নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে।

Post a Comment

0 Comments