Advertisement

জাতীয় সঙ্গীত করার দাবী মাইলি সাইরাসের গান!


যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত হতে পারে আমেরিকান অভিনেত্রী ও পপ গায়িকা মাইলি সাইরাসের গান৷ সাইরাসের 'পার্টি ইন দ্যা ইউএসএ' গানটি যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত হওয়ার বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত দেয়নি৷ এমনকি গানটি নিয়ে সরকারের উচ্চ মহলে এরকম কোন আলোচনাও চলছে না৷ তবে যদি কিছু মানুষের দাবী মেটানো হয়, তাহলে অন্তত এমনটিই ঘটবে! 
মাইলি সাইরাসের অতিউত্‍সাহী কিছু ভক্তের দাবি, 'পার্টি ইন দ্যা ইউএসএ' গানটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত করা হোক৷ এই ভক্তরা শুধু মুখে দাবী করেই বসে নেই, তারা রীতিমতো হোয়াইট হাউসে অনলাইন পিটিশনও ঠুকে দিয়েছেন তারা৷ ভক্তদের দায়ের করা ওই পিটিশনে তারা উল্লেখ করে বলেন, হোয়াইট হাউসের ব্যবস্থা অনুসারে জনগণ সরকারকে প্ররোচিত করতে পারার অংশ হিসেবে আমরা জনগণ দাবি করছি, 'দ্যা স্টার-স্পাংগলড ব্যানার' এর স্থানে মাইলির গানটিকে প্রতিস্থাপন করার জন্য৷ পাশাপাশি গানটির সুরেও সংশোধনী এনে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, মাইলি সাইরাসের গানটি যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত হিসেবে সবচেয়ে বেশি মানানসই৷ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত 'দ্যা স্টার-স্পাংগলড ব্যানার'৷ শুধু তাই নয়, কাব্যধর্মী এ গানটি একইসঙ্গে গ্রিস ও সাইপ্রাসেও জাতীয় সঙ্গীত মর্যাদায়ও অধিষ্ঠিত৷ (সূত্র : ওয়েবসাইট) 

Post a Comment

0 Comments