আবুল কালাম আজাদ, টেকনাফ
টেকনাফ সদর ইউনিয়ন ভূমি অফিস গেল ২০১২-২০১৩ অর্থবছরে সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ভূমি কর আদায়ের রেকর্ড করেছেন। অফিসের তথ্যসূত্রে জানা যায়, গত ২০১২-১৩ অর্থবছরে ব্যক্তিমালিকানাধীন সরকারি লক্ষ্যমাত্রা ছিল ২১ লক্ষ ৫৮ হাজার ৫শ ১ টাকা। অফিস উক্ত টাকা যথাসময়ে এর চেয়ে অতিরিক্ত আদায় করেছে। যা আদায়ের শতকরা একশ ভাগের চেয়ে বেশি। এদিকে প্রতিষ্ঠানিক লক্ষ্যমাত্রা ছিল ২৪ কোটি ৯৩ লক্ষ ৫ হাজার ২৯ টাকা, অফিস আদায় করেছে ১ লক্ষ ১৬ হাজার ৩১ টাকা। প্রাতিষ্ঠানিক ভূমি করের সিংহভাগ বকেয়া বনবিভাগের। দীর্ঘদিনের পরিমান প্রায় ২৩ কোটি টাকা ঊর্ধ্বে। তাদেরকে বারংবার তাগাদা দেয়া সত্ত্বেও টনক নড়ছে না। এ বিপুল পরিমান ব্যক্তিমালিকানাধীন ভূমি কর আদায়ের জন্য পরিশ্রম করেছে টেকনাফ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা যথাক্রমে- হেলাল উদ্দিন, আবদুল জব্বারসহ অত্র অফিসের সকল কর্মচারীগণ। অন্যান্য বছরের তুলনায় এ অর্থবছরে রেকর্ড পরিমান ভূমি কর আদায় করায় স্থানীয় প্রশাসন ও উপজেলা সহকারি কমিশনার ভূমি সেলিনা কাজী এদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন ভূমি সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে ব্যক্তিমালিকানাধীন ভূমি কর বেশি আদায় করেছে। ব্যক্তিমালিকানাধীন সরকারি লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৯৪ হাজার টাকা। আদায় করেছে ২লাখ ৯৯ হাজার ৪শ ৩৫ টাকা। যা আদায়ের হার ১০১.৮৪ শতাংশ। এ ভূমি কর আদায়ের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মোহাম্মদ মিছবাহসহ অত্র অফিসের কর্মচারীবৃন্দ। এতেও উপজেলা সহকারি ভূমি সেলিনা কাজী ধন্যবাদ জানিয়েছেন।

0 Comments