Advertisement

হোয়াইক্যংয়ে বর্ণাঢ্য আয়োজনে ওয়ালটনের শো-রুম উদ্বোধন

মাহফুজ
হোয়াইক্যংয়ে বর্ণাঢ্য আয়োজনে ওয়ালটনের  শো-রুম উদ্বোধন করা হয়েছে। ফলে এলাকাবাসীর দূরত্বের গ্লানী লাঘব হয়েছে। জানা যায়,গত ২৯ জুন দুপুর ১২ টায়  হোয়াইক্যং  মোস্তাক আহমদ  চৌধুরীর মার্কেটে  হোয়াইক্যং ওয়ালটন  শো-রুমের ইনচার্জ  মোঃ তাহেরের সভাপতিত্বে ওয়ালটন  শো-রুম উদ্বোধন করেন বর্ষীয়ান আওয়ামীলীগ  নেতা ও সমাজসেবক জাফর আলম  চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ওয়ালটনের মার্কেটিং অফিসার কাজল বড়–য়া। ওয়ালটনের  জেলা ম্যানেজার আবু নাওশাদ, সংবাদ ও মানবাধিকার কর্মী শাহীনশাহ, বিশিষ্ট ব্যবসায়ী এমডি কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্টানে বক্তারা বলেন, আর নয় উখিয়া  টেকনাফ, সূলভ মূল্যে এখন  থেকে  হোয়াইক্যং য়ে ওয়ালটনের বিভিন্ন পন্য পাওয়া যাবে।

Post a Comment

0 Comments