অদ্য ২৯/০৬/২০১৩ইং তারিখ মুক্তি কক্সবাজার এর সহায়তায় কক্সবাজার সদর উপজেলার ৬নং চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ২০১৩-২০১৪ ইং অর্থ বছরের বাজেট প্রণয়নে উম্মুক্ত বাজেট সভা
অনুষ্ঠিত হয়। সভায় কোরআন তেলওয়াত করেন মৌলভী জামিল। বাজেট ঘোষণা করেন সচিব আলতাজ উদ্দিন আহমদ, উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সমন্বয়কারী সেকান্দর আলী মুক্তি কক্সবাজার, এলটিজি খোরশেদ আলম, শাখা ব্যবস্থাপক সনজীব বড়–য়া। সভায় ইউপি সদস্যবৃন্দ যথাক্রমে উপস্থিত ছিলেন-মংওয়েন, একরাম মিয়া, রাশেদুল ইসলাম, মোহাম্মদ মিয়া, গিয়াস উদ্দিন, ফরিদুল আলম, জয়নাল আবেদীন, ছফুরা বেগম, জি.সি.এ সদস্য আইয়ুব আলী, তথ্য কর্মকর্তা রবিউল ইসলাম, কাজী গিয়াস উদ্দিন, সাগর-মনি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তালেব, এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন- চৌফলদন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক লস্কর আলী। আলোচনায় অংশ গ্রহণকারীগণ শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন, প্রতিবন্ধী, সহায়তা খাতে বরাদ্ধ বাড়ানোর প্রস্তাব রাখেন। বিস্তারিত আলোচনার পর ইউপি চেয়ারম্যান উন্নয়ন ব্যয়ের মধ্যে যোগাযোগ খাতে ৫০% শিক্ষাখাতে ২০%, স্বাস্থ্য খাতে ১০%, নারী উন্নয়নে ৫%, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে ১০%, প্রতিবন্ধী সহায়তার ২%, দুর্যোগ মোকাবেলা ৩% বরাদ্ধ রেখে ২০১৩-২০১৪ ইং সালে অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলতাজ উদ্দিন আহমদ ও সার্বিক সহযোগিতায় ছিলেন ফোকাল পার্সন বিপুল সেন।

0 Comments