প্রেস বিজ্ঞপ্তি
রামু লম্বরীপাড়া যুব উন্নয়ন সমিতির নতুন কমিটি গঠন, অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা সম্পন্ন হয়েছে। এলাকার উন্নয়ন ও সেবামূলক এই সংগঠনের নবগঠিত কার্যকরী পরিষদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি জাহেদুল হক, সহ-সভাপতি ইসকান্দর হিরু, সাধারণ সম্পাদক মোমেনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফারুক, অর্থ সম্পাদক নুরুল হুদা, প্রচার সম্পাদক জসিম উদ্দিন। উপদেষ্টা কমিটিতে রয়েছেন- আতাউল হক, রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন, হাফেজ জিয়াউল হক (জিয়া)। গত ৭ জুন, জুমাবার বিদায়ী সেশনের সভাপতি হাফেজ জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা সভা গত ২১ জুন, জুমাবার রাত ৮ টায় অনুষ্ঠিত হয়। লম্বরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে নতুন সভাপতি জাহেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও রামু প্রেস ক্লাব সদস্য হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। এতে স্বাগত বক্তব্য রাখেন- নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোমেনুর রশিদ। সমিতির সদস্য- আব্দুল কাদের হিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বিদায়ী সভাপতি জিয়াউল হক জিয়া, উপদেষ্টা কমিটির সদস্য আতাউল হক, রফিকুল ইসলাম, সমিতির সহ সাধারণ সম্পাদক- মোঃ ফারুক, সদস্য ইমরানুল হক রিদুয়ান প্রমূখ। এই সময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা সদস্য জয়নাল আবেদীন, সদস্য মঈন উদ্দিন মাসুম, ছৈয়দ আলম, মামুনর রশিদ, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ, ওয়াশিমসহ সকল সদস্যবৃন্দ।
সভায় নব নির্বাচিত দায়িত্বশীল ও বিদায়ী নেতৃবৃন্দকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আবুল মঞ্জুর বলেন- আর্থসামাজিক উন্নয়ন, মানবতার সেবা ও যুব সমাজের নৈতিক চরিত্র গঠনে সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। লম্বরীপাড়া যুব উন্নয়ন সমিতি এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগে ব্রতী হয়ে আদর্শিক দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমরা আশাবাদী।

0 Comments