ঝালকাঠির রাজাপুরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির বিােভ মিছিলে পুলিশের বাধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বিকেলের এ ঘটনায় বিএনপির বিুব্ধ নেতাকর্মীরা থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে পুলিশের পাঁচ এসআই, দুই এএসআইসহ ৯ জন সদস্য এবং বিএনপির ৫০ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল বিকেলের এ ঘটনায় পুলিশ বিএনপির ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। প্রত্যদর্শী ও পুলিশ জানায়, গতকাল বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি বিােভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার পুরাতন জেলখানা এলাকায় গেলে পুলিশ মিছিলে বাধা দেয়। বিএনপি নেতাকর্মীরা বাধা উপো করে বিােভ করতে চাইলে পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে ল করে ইটপাটকেল নিপে করলে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে ও বিএনপির কয়েক নেতাকর্মীকে গ্রেফতার করে। অপর দিকে পুলিশের ধাওয়া খেয়ে বিএনপির বিুব্ধ নেতাকর্মীরা মিছিল সহকারে থানায় হামলা চালায়। এতে থানার অনেকগুলা জানালার গ্লাস ভেঙে যায়। পুলিশ জানায়, এ ঘটনায় পাঁচজন এসআই, দু’জন এএসআই ও দু’জন কনেস্টবল আহত হয়েছেন। আহতরা হলেনÑ এসআই আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, অমর সিং, আজিজুল হক, আতিকুর রহমান, এএসআই আনোয়ার হোসেন, বেদারুদ্দিন ও কনেস্টবল রেজাউল করিম, সবুজ হোসেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আতিকুর রহমানকে বরিশাল সেবাচিমে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে ঝালকাঠির সহকারী পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ১৮ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ জানান, বিএনপির নেতাকর্মীরা বিােভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয় এবং গুলি ছোড়ে। এতে বিএনপির ৫০ নেতাকর্মী আহত হন। ২৫ জনকে গ্রেফতার করেছে দাবি বিএনপি নেতার। তিনি অভিযোগ করে বলেন, আহত নেতাকর্মীরা পুলিশের ভয়ে চিকিৎসাও নিতে পারছেন না।

0 Comments