Advertisement

কক্সবাজারে এক নারীর সঙ্গে প্রতারণা ! এএসআই আটক


পুলিশের চাকুরীর ইন্টারভিউ দিয়ে গিয়ে পরিচয়, অতপর প্রেম এবং বিয়ের প্রলোভনে ফেলে এক নারীর সর্বনাশ করেছে পুলিশের এক এএসআই। দীর্ঘদিন
ধরে বিয়ের প্রলোভনে ফেলে সম্ভ্রমহানির পর অবশেষে বিয়ের আশ্বাসে কক্সবাজারের কলাতলির একটি হোটেলে এনে রাখে। প্রতারিত ওই নারীর অভিভাবকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ রবিবার বিকাল ৪টার দিকে অভিযান চালিয়ে ওই এএসআই মো. মহসিনকে আটকও করা হয়েছে।
জানা গেছে, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শেখের কিল্লা এলাকার ( নাম পরিচয় গোপন রাখা হলো) ২৫ বছর বয়সী (নার্সের চাকুরীরত) এক নারী গত কয়েক বঠর পূর্বে পুলিশ বাহিনীতে চাকুরীর ইন্টারভিউ দিতে যান। সেখানে পরিচয় ঘটে চাকুরীর ইন্টাভিউ দিতে যাওয়া নোয়াখালীর যুবক মোঃ মহসিনের সাথে। এই মহসিন পুলিশের চাকুরী পেলে ওই নারী পায়নি। সে পরিচয় সুত্র ধরে পেকুয়া শেখের কিল্লা এলাকার ওই নারীর সাথে প্রেম স¤পর্ক গড়ে তোলে। অতপর বিয়ের আশ্বাসে তার সাথে দৈনিক স¤র্পকও করেন। গত এক থেকে দেড় বছর ধরে চলে আসছে এধরনের প্রতারণা খেলা।
সুত্রে আরো জানা গেছে, গত ১৫ জুন ওই নারী তার বোনের সাথে কক্সবাজার শহরতলির লিংক রোড এলাকার এক আÍীয়ের বাড়ীতে বেড়াতে যান। সেখান থেকে বিয়ের প্রলোভনে ফেলে নারীকে কক্সবাজার শহরতলির কলাতলি এলাকার ডালিয়া নামের একটি আবাসিক হোটেলে নিয়ে যান।
এদিকে, বোনের খোঁজ নিয়ে কোথাও না পেয়ে অবশেষে তার বড় বোন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের দ্বারস্থ হন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয় গতকাল ( ১৬ জুন ) । রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার মডেল থানার সহকারী সাব ইন্সপেক্টর জমিরুল এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কলাতলি হোটেল ডালিয়ার ৩য়তলার ২০২ নাম্বার রুম থেকে ভিকটিম ওই নারী সহ প্রতারক এএসআই মো. মহসিনকে আটক করে থানায় নিয়ে আসে।
হোটেল ডালিয়ার কর্তৃপক্ষ জানান, এএসআই মোঃ মহসিন হোটেল রেজিষ্টার লিখেন মো. মহসিন, পিতা আবু সা।দি, মালিপাড়া কবিরহাট নোয়াখালী এবং ওই নারীর নাম ঠিকানাও লেখা। তারা স্বামী স্ত্রী পরিচয়ে রুম নেন বলে এবং মোবাইল নং- ০১৮১৬-৩৬১৬০৯, ০১৯৬৫৯৮৩১৬৯ নাম্বারও দেন বলে জানান কর্তৃপক্ষ। তবে নাম ঠিক থাকলেও ঠিকানা ও পিতার নাম সঠিক কিনা সে বিষয়ে তারা কিছু জানাতে পারেনি। গতকাল রবিবার রাতে এ রিপোর্ট লেখাকালিন সময় পর্যন্ত নারী এবং ওই এএসআই মহসিন সদর মডেল থানা হেফাজতে রয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, এএসআই মো. মহসিন ঢাকা নারায়ণ গঞ্জের ইন্ডাষ্ট্রিয়াল এরিয়ায় চাকুরী করছেন। পুলিশ হলেও অন্যায়কারীকে পশ্রয় না দেয়ায় ভোক্তভোগী পরিবার সহ সচেতন মহল কক্সবাজার মডেল থানার অপারেশন কর্মকর্তা সাহেদ উদ্দিনকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন।

Post a Comment

0 Comments