মুহাম্মদ গিয়াস উদ্দিন,পেকুয়া
পেকুয়ায় পাওনা টাকা চাওয়ার জের ধরে দূর্বৃত্তরা দুই সহোদরকে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে মূমূর্ষ অবস্থায়
দুই সহোদরকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের দূর্গম চাকমার ঢুরি নামক গ্রামে।
ছিনতাইকারীদের হামলায় আহত দুই সহোদর সেলিম উদ্দিন ও আবদু রহিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ প্রতিবেদককে জানিয়েছেন, তাদের কাছ থেকে স্থানীয় মো: হোছন নামক এক ব্যক্তি কিছুদিন পূর্বে দুইশ টাকা ধার নিয়েছিলেন। ঘটনার দিন তারা দুই সহোদর বারবাকিয়া ইউনিয়নের চাকমার ঢুরি এলাকার নুরুল আবছরের দোকানের সামনে মো: হোসনকে দেখতে পেয়ে দুইশ ফেরৎ চান। এসময় ধার নেওয়া টাকা পরিশোধ না করে উল্টো দুই সহোদরকে আকষ্মিক ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এসময় মো: হোসনের পক্ষের লোক একই এলাকার মৃত ইসমাইলের দু‘পুত্র ওসমান গণি (২৫) ও ভুট্টো (৩৫), মো: হোসনের পুত্র ছমদ আলী (২২), মাহমদ হোছন (৪৫) সহ আরো কয়েকজন ঐক্যবদ্ধ হয়ে অসহায় ওই দুই সহোদরের উপর বেপরোয়া হামলা চালিয়ে আবারো আহত করে। এসময় হামলাকারীরা ওই দুই সহোদরের কাছ থেকে ১টি মোবাইল সেট ও নগদ ৮হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলায় আহত দুই সহোদর ওই গ্রামের হেলাল উদ্দিনের পুত্র। পরে আহত দুই ভাইয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে তাদের উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন।
এ নিয়ে আহত দুই সহোদরের মা সাজেদা বেগম বাদী পেকুয়া থানায় হামলাকারী ৫জনকে আসামী করে গতকাল বুধবার সন্ধ্যায় একটি মামলা দায়ের করেছেন।
পেকুয়া থানার ওসি এম, মাঈন উদ্দিন আহমদ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ তদন্ত করেই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 Comments