Advertisement

টেকনাফে বিজিবি’র অভিযান প্রচুর পরিমাণ ফার্ণিচার ও বৌদ্ধ মূর্তিসহ ৪ জন আটক


আবুল কালাম আজাদ, টেকনাফ।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়ানের জওয়ানেরা গতকাল শনিবার দমদমিয়া ও টেকনাফ বিওপিতে অভিযান চালিয়ে ২০ লক্ষ ৭৬ হাজার টাকার ফার্ণিচারসহ ১ টি ট্রাক ও ৫৮ পিচ বৌদ্ধ মূর্তি যার মূল্য ৬৫
হাজার টাকা সহ ৪ জনকে আটক করেছে। বিজিবি সূত্রে জানায় সকাল ৬টা ৫০ মিনিটের সময় অবৈধ ফার্ণিচার ভর্তি একটি ট্রাক টেকনাফে আসার পথে আটক করা হয়। ফার্ণিচারের সাথে জড়িত ৪ ব্যক্তিকে আটক করা হয়। এরা হচ্ছে মোঃ সাইফুল (৩৫) পিতাঃ আব্দুল খালেক, শামসু উদ্দিন (৫০) পিতাঃ জাহিদ, ফরিদুল আলম (৩০) পিতাঃ নুর মোহাম্মদ, কামাল হোসেন (২০) পিতাঃ রশিদ উভয় রামু কক্সবাজার। এছাড়া টেকনাফ বিওপি জওয়ানেরা দুপুরে চোরাই পথে মিয়নমার থেকে টেকনাফে আসার পথে ৫৮টি বৌদ্ধ মূর্তি আটক করা হয় বলে বিজিবি সূত্রে জানায়।

Post a Comment

0 Comments