পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলায় “অপরদিকে মাদক গ্রহণ করব না, অপরকেও গ্রহণ করতে দেব না এবং মাদককে প্রতিরোধ করবো” এই শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী সমাবেশ করেছে স্থানীয় একটি
মাদক বিরোধী সংগঠন। সমাবেশে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সমাজ কমিটির নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্থানীয় তরুণদের মাদক গ্রহণ না করতে এবং মাদক প্রতিরোধে কাজ করতে শপথ বাক্য পাঠ করান।

0 Comments