Advertisement

কোটি টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টায় ম্যাসেঞ্জার


নুরুল আজিম, ঈদগাঁও
সদর উপজেলার ঈদগাঁও বাসষ্টেশনে জেমি পাসফুড এর তৃতীয় তলায় ম্যাসেঞ্জার সেভিংস সিএস লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা কোটি টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। 
প্রাপ্ত তথ্যে জানা যায়, অত্র প্রতিষ্টান বিভিন্ন গ্রাহকের টাকা সময় মত প্রদান করছে না। মোবারক হোসেন
নামের ঈদগাঁও বাসষ্টেশনের এক দোকানদার জানান, তিনি এ প্রতিষ্ঠানে দৈনিক ৩’শ টাকা করে সঞ্চয় চালিয়ে বর্তমানে ৩৯ হাজার টাকা তার হিসাব নাম্বরে জমা হয় ।  উক্ত টাকা ব্যবসার কাজে প্রয়োজন হওয়ায় উত্তোলন করতে চাইলে টাকা ফেরতে দিচ্ছে না। এতে তার ব্যবসায় যথেষ্ট ক্ষতি হচ্ছে বলে জানান এ প্রতিবেদককে। এছাড়া জুবাইর, শাহজাহান, মাসুক, পারভীন, জান্নাতুল বকেয়া, শাহানা বেগম, শাহানাজ আকতার ও রাবেয়া বছরী প্রমূখ গ্রাহকরা একই অভিযোগ এ কোম্পানীর  বিরুদ্ধে তোলায় এ প্রতিষ্ঠান ডেসটিনি, ইউনিফে টু, নিউয়ে’র মত কোটি টাকা নিয়ে চলে যাওয়ার সুযোগ সন্ধান বের করছে বলে সচেতন মহলের ধারণা হওয়ায় ঈদগাঁও ম্যাসেঞ্জার অফিস গ্রাহক দ্বারা ঘেরাও হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা দিয়েছে । এ সাংবাদিক জিলানী হোটেলের ৪র্থ তলায় অবস্থিত  ম্যাসেঞ্জার সেভিংস ইনভেষ্টমেন্ট সিএস লিমিটেড এর কর্মকর্তা গিয়াস উদ্দিনের কথা বললে তিনি বলেন, কিছু অর্থ হিসাবের সমস্যা থাকায় গ্রাহকের টাকাগুলো দিতে আমরা অপারগ। এ জন্য কোম্পানীর প্রতি শীঘ্রই  প্রশাসনিক  তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য সচেতন মহলের জোর দাবী উঠেছে।

Post a Comment

0 Comments