Advertisement

মাতৃত্বকালীন ছুটি ৪ মাস রেখে শ্রম আইন চূড়ান্ত


নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৪ মাস বাধ্যতামূলক ও বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের বছরে দুটি গ্রাচ্যুইটির প্রস্তাব রেখে জাতীয় সংসদে উত্থাপিত ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) ২০১৩’ বিলে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি। তবে মাতৃত্বকালীন ছুটি ৪ মাস বাধ্যতামূলক করা
হলেও পর্যায়ক্রমে তা ৬ মাস করার প্রস্তাব করা হয়। বৃহ¯পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিলটি নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শহীদুজ্জামান সরকার, ননী গোপাল মন্ডল ও রওশন জাহান সাথী এবং সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি ইসরাফিল আলম সাংবাদিকদের জানান, শ্রমিক ও মালিক পক্ষের স্বার্থরক্ষা করেই বিলে কিছু সংশোধনী আনা হয়েছে। এক্ষেত্রে আইএলও কনভেনশনের সুপারিশকে গুরুত্ব দেওয়া হয়েছে। সংশোধনীসহ বিলের রিপোর্ট আগামী সপ্তাহে সংসদে উত্থাপন করা হবে।
তিনি বলেন, বেসরকারি শ্রমিকদের গ্রাচ্যুইটি বাড়ানোর সঙ্গে গার্মেন্টেসে ট্রেড ইউনিয়ন চালুর আগে ‘অংশগ্রহণমূলক’ কমিটি রাখার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। মাতৃত্বকালীন ছুটি ৪ মাস বাধ্যতামূলক করে পর্যায়ক্রমে তা ৬ মাস করার প্রস্তাব করা হয়েছে।
প্রসঙ্গত, শ্রম আইন ২০০৬ সংশোধনের জন্য শ্রমিকেরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে। ক্ষমতাসীন মহাজোট সরকার এ দাবি বাস্তবায়নের প্রতিশ্র“তিও দিয়েছিল। কিন্তু গত সাড়ে ৪ বছরে তা পূরণ হয়নি। ফলে দাতাসংস্থাগুলো এ বিষয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে আসছিল।
সর্বশেষ গত ৫ জুন জাতীয় সংসদে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৩’ নামের এ বিলটি উত্থাপন করা হয়। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
সংসদীয় কমিটি বিলটি নিয়ে গত ১৩ জুন থেকে তিন দিনব্যাপী গণশুনানি করে। শুনানিতে পাওয়া পরামর্শ ও আপত্তি নিয়ে গত দুদিন সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা শেষে সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।

Post a Comment

0 Comments