ডেস্ক রিপোর্টজিএসপি (যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকার সুবিধা) নিয়ে জাতীয় সংসদে শনিবারের প্রধান দুই নেত্রীর প্রাণবন্ত বক্তব্য অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, জাতীয় সমস্যা নিয়ে সংসদে আপনারা একসঙ্গে এভাবে আলোচনা করবেন এটা বারবার জনগণ দেখতে চায়। রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘চ্যালেঞ্জ অব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। একজনের কথা শুনে অন্য নেত্রী সংসদ থেকে ওয়াক আউট করেনি এটা চালু রাখতে হবে বলে মত প্রকাশ করেন তিনি। তিনি বলেন, সংসদকে প্রাণবন্ত করে রাখতে জনগন দুই নেত্রীকেই সংসদে চান।
সন্ত্রাস বিরোধী আইনের সমালোচনা করে তিনি বলেন, এই কালো আইন নিয়ে প্রধান বিরোধীদল সংসদে যেভাবে ভূমিকা রেখেছেন তা প্রশংসার দাবিদার। ভিন্নমত দমনের জন্যেই এই আইন করা হয়েছে।
মাহমুদুর রহমান মান্না জানান, মত প্রকাশের ক্ষেত্রে অবাধ স্বাধীনতার পথ রুদ্ধ করতেই সন্ত্রাস বিরোধী আইন করেছে সরকার। এর বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে। নারী নেতা খুশি কবির ছাড়াও সেমিনারে আরো বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা কামালসহ অনলাইন অ্যাক্টিভিস্টরা।

0 Comments