Advertisement

জিএসপি বাতিল নয়, স্থগিত করা হয়েছে: মজীনা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্টদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স) একেবারে বাতিল করা হয়নি,স্থগিত করা হয়েছে।” রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীর তীরে মেঘনা শিল্প পার্ক পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মজীনা বলেন, “এ স্থগিতাদেশের ফলে বাংলাদেশে শ্রমমান ও শ্রমিকদের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন হবে এবং  রানা প্লাজা ধসের মতো ঘটনা রোধ হবে। জিএসপি ফিরে পেতে বাংলাদেশকে শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশ উন্নয়ন করতে হবে। যে কোনো মুহূর্তে জিএসপি ফিরে পেতে পারে বাংলাদেশ। তবে অবশ্যই শ্রমিকদের স্বার্থ রক্ষার ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে।”
তিনি আরো বলেন, “দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার টাইগার।” রাষ্ট্রদূত মেঘনা শিল্প পার্কের ভেতরে মেঘনা গ্র“পের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও জাহাজ তৈরির অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডে জাহাজ তৈরির কর্মকৌশল পরিদর্শন করেন। রাষ্ট্রদূত মেঘনা গ্র“পের শিল্প কারখানা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এ গ্র“পকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রোবববার সকালে মার্কিন রাষ্ট্রদূত সড়ক পথে মেঘনা শিল্প নগরীতে আসেন। তিনি মেঘনা গ্র“পের সহযোগী শিল্প প্রতিষ্ঠান ও আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজসহ  বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এ সময় তিনি শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন পদ্ধতি, কর্ম পরিবেশসহ সার্বিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক ঘুরে দেখেন। মেঘনা গ্র“পের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান পরির্দশন শেষে প্রতিষ্ঠানের কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন- মেঘনা গ্র“পের চেয়ারম্যান মোস্তফা কামালসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, দুপুরের পর রাষ্ট্রদূত আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জাহাজ নির্মাণের বিভিন্ন দিক ঘুরে দেখেন। প্রতিষ্ঠানের অত্যাধুনিক মেশিনারিজ দেখে মুগ্ধ হন। এছাড়াও তিনি আমেরিকান কো¤পানি এলিকট ড্রেজার্স এবং আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ লিমিটিডে যৌথভাবে নির্মিত বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বোর্ড ও অভ্যান্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষের জন্য ড্রেজার নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ কাজের অগ্রগতি দেখে প্রশংসা করেন। পরিদর্শন শেষে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তব্য দেন মজীনা। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী, ও ব্যবস্থাপনা পরিচালক মিসেস আফরোজা বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেঘনা শিল্পনগরীর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূত ডেন মজীনার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

Post a Comment

0 Comments