নতুন বছরে রোটারির কার্যক্রমকে আরও সেবাধর্মী ও গণমুখী করা হবে বলে জানিয়েছেন ক্লাবের নবনির্বাচিত জেলা গর্ভনর রোটারিয়ান গোলাম মোস্তফা। তিনি জানান, রোটারি কমিউনিটি কোরের আওতায় পর্যায়ক্রমে ১২৪টি গ্রামকে স্বয়ংস¤পূর্ণ মডেল হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও নিরাপদ পানির ব্যবস্থা ও বিভিন্ন জায়গায় চক্ষু শিবিরের আয়োজন করা হবে। রোববার দুপরে জাতীয় প্রেসক্লাবে রোটারি ক্লাব অফ ঢাকা কসমোপলিটনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, “প্রশাসনিক সুবিধা ও কার্যক্রমকে আরও সম্প্রসারণ করার লক্ষে নতুন বছরে বাংলাদেশে রোটারির কার্যক্রম দুটি জেলায় বিন্যস্ত করা হচ্ছে যার একটি হচ্ছে ঢাকাসহ উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের ১২৪ টি ক্লাব নিয়ে ‘রোটারি জেলা ৩২৮১’। অপরটি হচ্ছে চট্রগ্রাম ও সিলেট বিভাগ এবং বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইল , নরসিংদী, ভৈরব, শেরপুর, জেলা নিয়ে ‘রোটারি জেলা ৩২৮১’ যাত্রা শুরু করেছে। প্রতিবছর জুলাই মাসের ১ তারিখে রোটারির কার্যত্রম শুরু হয় বলে জানান তিনি। ‘চলো যাই শেকড়ের সন্ধানে’ এ ¯ে¬াগানকে ধারণ করে বয়স্কদের পুর্নবাসন ও পথশিশুদের শিক্ষার আওতায় আনার জন্য রোটারি ক্লাব ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বলে উল্লেখ করেন গোলাম মোস্তফা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান আবুল খায়ের চৌধুরী, সাফিনা রহমান, এস এম শওকাত হোসেন, নিয়ামত উল্লাহ মজুমদার প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান আবুল খায়ের চৌধুরী, সাফিনা রহমান, এস এম শওকাত হোসেন, নিয়ামত উল্লাহ মজুমদার প্রমুখ।

0 Comments