Advertisement

হোয়াইক্যংয়ে পুলিশের ইয়াবাসহ দম্পতি আটক

জাফর আলম গুরা, হ্নীলা ॥
টেকনাফ সড়কে পুলিশ সদস্যরা সিএনজি গাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে। আটককৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।সূত্রে জানাযায়-২৩জুন বিকাল পৌনে ৫টারদিকে কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার সড়কে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি-মাশরুল হক গোপন সংবাদের ভিত্তিতে-টেকনাফ থেকে কক্সবাজারগামী সিএনজি- কক্সবাজার-থ-১১-১১৫৫ গতিরোধ করে তল্লাশী চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ টেকনাফ সাবরাং এলাকার সব্বির আহমদের পুত্র ওসমান গণি (৩০) ও স্ত্রী লায়লা বেগম (২৫) কে আটকের পর সিএনজি গাড়িটিও জব্দ করেন। ইয়াবা সরবরাহের দায়ে সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবককে পলাতক আসামী করা হয়েছে। হোয়াইক্যং ফাঁড়ির আইসি মাশরুল হক অভিযানের সত্যতা স্বীকার করেন।

Post a Comment

0 Comments