সংবাদ বিজ্ঞপ্তি
সারাদেশের ন্যায় রামু উপজেলায়ও কেন্দ্রিয় কর্মসুচির ন্যায় বিভিন্ন দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) এর ২দিন ব্যাপি ২ ঘন্টা করে কর্মবিরতি পালন সম্পন্ন হয়েছে। ১৯ জুন ও ২০ জুন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়।
জানা যায়, ২ দিন ধরে ২ ঘন্টা করে কর্মবিরতি পালন করেন ইউএনও অফিস ও উপজেলা ভূমি অফিস। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদনকৃত জেলা ও বিভাগীয় প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারিদের পদবী পরিবর্তন সংক্রান্ত ‘স্বারসংক্ষেপ অবিলম্বে বাস্তবায়ন, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (প্রাক্তন তহসীলদার) ও ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা (প্রাক্তন সহকারি তহসীলদার) পদবীধারীদের প্রদানকৃত বেতন স্কেলের ন্যায় আনুপাতিক হারে সামঞ্জস্য রেখে উক্ত শ্রেণীর তৃতীয় শ্রেণীর কর্মচারিদের বেতন স্কেল সমন্বয় করা এবং সমন্বয় না করা পর্যন্ত ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (প্রাক্তন তহসিলদার) ও ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা (প্রাক্তন সহকারি তহসীলদার) পদবীধারীদের প্রদানকৃত বেতন স্কেলের কার্যকারিতা স্থগিত রাখা।
নেতৃবৃন্দ অবিলম্বে এই সব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানান।

0 Comments