Advertisement

সাভার ট্র্যাজেডি : মারাত্মক কিছু নয়, দুর্ঘটনা; যে কোথাও হতে পারে : অর্থমন্ত্রী


সাভারের রানা প্লাজা ধসের ঘটনা ‘মারাত্মক’ কিছু নয় বলে মšত্মব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আমি মনে করি না যে-
এটা মারাত্মক কিছু, এটা একটি দুর্ঘটনা। আর কোনো দুর্ঘটনা বা দুর্যোগ বাংলাদেশের পোশাক শিল্পের কোনো ক্ষতি করতে পারবে না।’
শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘ভবন ধসের ঘটনায় বহুসংখ্যক প্রাণহানির ফলে বাংলাদেশের পোশাক শিল্প এখন কিছুটা কঠিন সময় পার করছে। তারপরও এটাকে মারাত্মক কিছু বলে মনে করি না আমি। কারণ, এটা একটি দুর্ঘটনা। আর এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেগুলো আরো জোরদার করা হচ্ছে। আমার বিশ্বাস-সবাই এর প্রশংসা করবে।’
বিদেশি ক্রেতারা পোশাক শিল্প থেকে অর্ডার ফিরিয়ে নেওয়ার ব্যাপারে উদ্বিগ্ন কি না? এমন প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি এ ব্যাপারে চিšিত্মত নই। এগুলো বিচ্ছিন্ন ঘটনা... দুর্ঘটনা, যা বিশ্বের যেকোথাও ঘটতে পারে।’
গত ২৪ এপ্রিল রাজধানী ঢাকার অদূরে সাভারে বাণিজ্যিক ভবন ‘রানা প্লাজা’ ধসে পড়ে। এতে এখন পর্যšত্ম ৫০১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এ ঘটনায় নিখোঁজ রয়েছে ১৪৯ জন, যদিও বেসরকারি হিসাব অনুযায়ী এ সংখ্যা অনেক বেশি। এখনো অনেকে ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে আছে। উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপ অপসারণে ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকাজে নেতৃত্বাদানকারী সেনা কর্মকর্তা মেজর জেনারেল হাসান সোহরাওয়ার্দী জানান, ‘আমরা খুব সতর্কতার সঙ্গে উদ্ধার কাজ চালিয়ে যাচ্চি যাতে মৃতদেহগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা যায়।’
এদিকে শুক্রবার সরকারি তদšত্ম কমিটির প্রধান মাইনুদ্দিন খন্দকার জানান, ‘নিম্নমানের নির্মাণ সামগ্রী ও ওই ভবনের পাঁচটি পোশাক কারখানার ভারী জেনারেটরের প্রবল ঝাঁকুনিতেই ভয়াবহ এ ধসের ঘটনা ঘটেছে।’
তিনি বলেন, ‘ভবনটি নির্মাণে নিম্ন মানের রড, সিমেন্ট, ইটসহ অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। ফলে ভবনটি পোশাক কারখানা গড়ার ভারী যন্ত্রপাতি চালানোর মতো শক্তিশালী ছিল না।’
মাইনুদ্দিন খন্দকার বলেন, ‘ভবনটি ধসে পড়ার ১৫ মিনিট আগে বড় ধরনের ঝাঁকুনি দিয়ে উঠেছে। এরপর যখন ভারী জেনারেটর চালু করা হয়েছে, তখনই তা ধসে পড়েছে।’
এ সংক্রাšত্ম চূড়াšত্ম প্রতিবেদন শিগগিরই দাখিল করা হবে বলেও তিনি জানান। এপি

Post a Comment

0 Comments