Advertisement

উখিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার


উখিয়া সংবাদদাতা
উখিয়া থানা পুলিশ রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকায় পড়ে থাকা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে । সোমবার সকালে স্থানীয় চৌকিদার
মোহাম্মদ ইসলাম পুলিশকে খবর দিলে ঘটনাস্থল গিয়ে এ লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের আনুমানিক বয়স ৬৫ বছর। ওই এলাকার ইউপি মেম্বার আব্দুল গফুর মাঝি লাশ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাত ব্যক্তিকে উখিয়া সদর ষ্টেশন সহ বিভিন্ন এলাকায় উম্মাদ অবস্থায় ঘুরাফেরা করতে দেখা গেছে। থানার ডিউটি অফিসার জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Post a Comment

0 Comments