এ এইচ সেলিম উল্লাহ,কক্সবাজার:
অবিশ্বাস্য হলেও সত্য কক্সবাজার শহরের গভীর রাতের ‘নতুন অতিথি’ অবৈধ টমটম। দিনের বেলায় ওই অবৈধ টমটম পুলিশের ধর-পাকড় এড়াতে বের না হলেও সন্ধ্যার
পর থেকে গভীর রাত পর্যন্ত তাল মিলিয়ে চলে ওইসব অবৈধ টমটম। এ দৃশ্য দেখে অনেকেই বলতে দেখা গেছে কক্সবাজার শহরের গভীর রাতের ‘নতুন অতিথি’ অবৈধ টমটম।
সম্প্রতি কক্সবাজার শহরে পর্যটক হয়রানি বন্ধে জেলা পুলিশের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেয়া হয়। তার আলোকে শহরে পৌরসভার অনুমোদন ছাড়া ( সামনে হলুদ রঙ ও পেছনে লাল রঙ যুক্ত নয় এমন) কোন ব্যাটারি চালিত অটোরিক্সা ও সিএনজি চালিত অটোরিক্সা চলাচল না করা জন্য মাইকিং করা হয়। এর পর কক্সবাজার পৌরসভার অনুমোদিত টমটম সমুহের ‘সামনে হলুদ-পেছনে লাল’ রং দেয়া হয়। তার পরও অবৈধ যানবাহন চলাচলের কারনে গত শুক্রবার ও শনিবার জেলা পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিক্সা আটক করে।
এদিকে পুলিশী ঝামেলা এড়াতে গত কয়েক দিন ধরে কক্সবাজার শহরে চলাচলরত প্রায় কয়েক হাজার অবৈধ টমটম উধাও হয়ে যায়। পুলিশী অভিযান শিতিল হওয়ার ফাঁকে অবৈধ টমটমের চলাচল অনেকটা বেড়ে যায়। শুধু তাই নয়, রাত ঘনিয়ে আসার সাথে সাথে অবৈধ টমটমের চলাচল ব্যাপক হারে বেড়ে যায়।
টমটম চালক আবদুল হাকিম ও রশিদ আহম্মদ জানান, পুলিশের ভয়ে দিনের বেলায় গাড়ী বের করিনা। দিনভর ঘুমায়, আর সন্ধ্যার পর থেকে রাতভর গাড়ী চালায়।
ট্রাফিক বিভাগের সার্জেন্ট কানু বিশ্বাস জানান, শহরের অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, গাড়ী চালকরা কৌশল পরিবর্তন করলে পুলিশও নতুন কৌশলে মাঠে নামবে।

0 Comments