স্টাফ রিপোর্টার
কক্সবাজার শহরে গত ১৩ নভেম্বর পুলিশের সাথে জামায়াতের সংঘর্ষের ঘটনায় ১৭১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে আরো ৩
জনকে। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়াল ৬ জন।
সুত্র মতে, ১৩ নভেম্বর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর আলোকে বিকালে শহরে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। মিছিলটি বিকাল ৪টার দিকে শহরের বার্মিজ মার্কেট এলাকা থেকে শুরু হয়ে কালুর দোকান এলাকায় গিয়ে শেষ করে আসার পথে বিনা উস্কানিতেই মিছিলকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় এসআই মাহমুদুল হক ও কনস্টেবল মো: ইলিয়াস আহত হয়। এ সময় ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ১ ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করলেও পরে অভিযোগের সাথে স¤পৃক্ততার প্রমাণ না পাওয়ায় শহরের টেকপাড়াস্থ রূপসা গ্যাস ট্রেডিং এর মালিক সরওয়ারকে ছেড়ে দেয়া হয়। এ দিকে ঘটনার দিন আটক, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে ৩য় বর্ষে ছাত্র জোনায়েদ মোঃ আসিফ, গোলাম রব্বানী, উখিয়া রাজাপালং এলাকার রশীদ আহমদের পুত্র মোঃ ইউনুচকে আদালতের মাধ্যমে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরন করে। এদিকে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ১৪ নভেম্বর বিকালে নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে সাঈদুল আলম ও মোঃ মহসিনকে আটক করে পুলিশ।
মামলার এজাহার সুত্রে জানা যায়, কক্সবাজার সদর থানার এস আই মাহমুদুল
হক বাদী হয়ে সরকারী কাজে বাধা দানের অভিযোগ এনে জ্ঞাত ৫১জন ও অজ্ঞাতনামা আরো ১২০ জনকে আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং জি আর ৮৫৮
সম্মানিত পাঠক/পাঠিকা ও লেখক/লেখিকা আস্সালামা আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমার পেইজটি যদি আপনাদের ভাল লেগে থাকে আমাকে পোষট করতে পারেন। আমি আপনাদের সু-দৃষটিতে দেখব -সম্পাদক। আর যে কোন লেখা পাঠাতে চাইলে যোগাযোগ করম্নন ই-মেইল ঠিকানায়। সম্পাদক নয়ন কক্স নিউজ ডট কম কক্সবাজার। ফোন: +৮৮ ০১৮১২০২৪০৮০ কিলিক>>

0 Comments