চকরিয়া প্রতিনিধি
চকরিয়া পৌরসভা বিনামারা এলাকায় শাশুর বাড়ীর লোকজন পিটিয়ে মেয়ের জামাই আবদুর রহমান প্রকাশ ছোটন ড্রাইবার (২৮) কে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তারকে আটক করা হয়েছে । গত ১৩ নভেম্বর রাত ৮টার দিকে পৌরসভার বিনামারা ৭ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, চকরিয়া পৌরসভার দক্ষিণ কাহারিয়া ঘোনা এলাকার নুরুল আলমের পুত্র আবদুর রহমান ছোটন এর সাথে ৭নং ওযার্ড বিনা মারা এলাকার হানিফ সওদাগরের কন্যা শারমিন আক্তার এর সাথে চার বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের ঘরে দুটি শিশু সন্তান রয়েছে। সম্প্রতি আবদুর রহমান ছোটন পহরচাদাঁ এলাকা থেকে দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনার জের ধরে আবদুর রহমানের ১ম স্ত্রী পিতার বাড়ী বিনামারায় চলে যায়। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রথম স্ত্রী শারমিন আক্তার কৌশলে মোবাইল করে আবদুর রহমানকে তার পিতার বাড়ী ডেকে নিয়ে রাত ৮টার সময় শ্বশুর বাড়ীর লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করে। অবস্থা বেগতিক দেখে শাশুর বাড়ীর লোকজন তার মুখে বিষ ঢেলে দিয়ে পালিয়ে যায়।এ সময় স্থানীয়রা বাড়ীর পাশ্ববর্তী রাস্তা থেকে আবদুর রহমানকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে মৃতের স্বজনরা থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ রনজিত বডুয়া জানান, চারজনকে আসামী করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা (২৩২৪/১২) হয়েছে, আটককৃত স্ত্রী শারমিন আক্তারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ দিকে শ্বশুর বাড়ীর লোকজন‘র দাবী আবদুর রহমান বিষ পান করে আত্মহত্যা করেছে।

0 Comments