মো: কুতুব উদ্দিন
সাবেক জেএমবি ও হুজি সদস্যদের সমন্বয়ে গড়ে উঠা নতুন জঙ্গী সংগঠন ‘জামায়াতে আরাকান’ এর ১৩ জঙ্গীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার পুলিশ। গত ২ সেপ্টেম্বর
কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে ৪ জনকে এবং পরে কক্সবাজার শহরের একটি ৪ তলা ভবনের ছাদ থেকে অপর ৯ জঙ্গীকে গতকাল পুলিশ গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের সার্বিক তত্ত্বাবধানে ১ম দিনের অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বাবুল আকতার বিপিএম, পিপিএম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান। গতকাল দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর সাংবাদিকদের উপরোক্ত তথ্য জানান। এদিকে গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) এর নেতৃত্বে শহরের ব্যস্ততম বিপনী আছাদ কমপ্লেক্সের ছাদে গোপন বৈঠকরত অবস্থায় হানা দিয়ে পুলিশ ৯ জঙ্গীকে গ্রেপ্তার করেন। পুলিশ সুপারের দেয়া তথ্য ও থানা সূত্রে প্রাপ্ত তথ্য মতে, গ্রেপ্তারকৃতরা হল, আব্দুল্লাহ, আব্দুলাহেল কাফি (২৬), পিতা- আব্দুর রাজ্জাক, সাং- মুরগীডাঙগা, থানা-নাচোল, জেলা- চাপাইনবাবগঞ্জ, (হালসাং- সাহিত্যিকাপল্লী, (শাহজাহানের ভাড়া বাসা), বিডিআর ক্যাম্প, থানা ও জেলা- কক্সবাজার। ওমর ফারুক, কাজী ফারুক (৩৩), পিতা-মৃত ইব্রাহিম, সাং- পুরাতন বাজার, থানা- পার্বতীপুর, জেলা- দিনাজপুর, হালসাং- সাহিত্যিকাপল্লী, (শাহজাহানের ভাড়া বাসা), বিডিআর ক্যাম্প, থানা ও জেলা- কক্সবাজার। মো; রুবেল (১৮), পিতা- মৃত মোহাম্মদ আলী, সাং- দক্ষিণ বাহারছড়া, থানা ও জেলা- কক্সবাজার। আব্দুল মতিন (৩৭), পিতা- মৃত হযরত আলী, সাং- কুশমাইল, থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ, হালসাং- লারপাড়া, থানা ও জেলা- কক্সবাজার। গতকাল গ্রেপ্তারকৃত ৯ জন হল- আয়াছ আরমান (৪৫), পিতা- হাজী এন মোস্তফা, সাং- উত্তর তারাবনিয়ারছড়া, আরমান ভিলা, মোয়াজ্জেম হোসেন (৩২), পিতা- মৃত আলী হোসেন, সাং- পুর্ব পালং পাড়া, আলীকদম, সাঈদ আলম (৩০), পিতা- মৃত মনিরুল হক, সাং- উত্তর বাহারছড়া, মোহাম্মদ ইদ্রিস (৩০), পিতা- মোহাম্মদ ছিদ্দিক, সাং- ফকির পাড়া, মংডু, মায়ানমার, বর্তমান- দক্ষিণ পাহাড়তলী, কক্সবাজার, মোহাম্মদ ইলিয়াছ (৩৬), পিতা- মোহাম্মদ হাসিম, সাং- সাহিত্যিকাপল্লী, কক্সবাজার, কবির আহমদ (৪৩), পিতা- মৃত আব্দুর রহিম, সাং- পূর্ব ধেউছ্যা, মোহাম্মদ হাসেম (৩৪), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং- পশ্চিম লারপাড়া, কক্সবাজার, মোহাম§দ দিলদার হোসেন (৩২), পিতা- উলা মিয়া, সাং- সিকদার পাড়া, হ্নীলা, টেকনাফ, মোহাম্মদ নুরুল হাকিম (৩৫), পিতা- নজরুল্লাহ, সাং- জাদিমুরা, হ্নীলা, টেকনাফ। পুলিশ প্রথম দলের কাছ থেকে ২০টি জিহাদী বই, ১টি জিহাদী পত্রিকা, ৪টি মোবাইল সেট, ইলেক্ট্রনিক্স সামগ্রী ও ১৮ হাজার ৫’শ নগদ টাকা উদ্ধার করেছে। আটক জঙ্গীরা কক্সবাজারে এসে শহরের সাহিত্যিকা পল্লী, বিডিআর ক্যা¤প এলাকা, এসএম পাড়া ও লার পাড়ায় আস্তানা গাঁড়ার পূর্বে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াত-উল-মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এবং হরকাত-উল-জিহাদ (হুজি) বাংলাদেশের সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলো বলে প্রাথমিক ভাবে প্রমাণ মিলেছে। এছাড়া জঙ্গী সংগঠন জামায়াতে আরাকান এর পুরোধা সালমান ওরফে রুহুল আমিনকে নিজেদের মধ্যে দ্বন্দের কারণে খুনের ঘটনায় আটক জঙ্গী নেতারা জড়িত ছিলো বলে জানা গেছে। আটক জঙ্গীরা জানায়, প্রশিক্ষণের জন্য নিরাপদ স্থান হিসাবে পার্বত্য বান্দরবান জেলার আলী কদমের একটি দূর্গম এলাকা বেছে নেয় এবং সেখানে গোপন প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করে বেশ কিছুদিন প্রশিক্ষণ চালায় এবং তারা একাধিক সুড়ঙ্গও তৈরী করেছে। আলী কদমের সুড়ঙ্গসহ একাধিক গহীন অরন্যে তাদের প্রায় অর্ধশতাধিক জঙ্গী সদস্য রয়েছে। সেখানে তারা গেরিলা প্রশিক্ষণ নেয় বলে জানা গেছে। প্রশিক্ষণ শেষে ওইসব সদস্যদের সিরিয়া ও আফগানিস্থানে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জঙ্গী নেতারা পুলিশকে জানিয়েছে। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯এর বিভিন্ন ধারায় মামলা রুজু করে আটক জঙ্গীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার মড়েল থানা পুলিশ ১০দিনের রিমান্ড চেয়ে আবেদন জানিয়েছে আদালতে।


0 Comments