Advertisement

মহেশখালীতে র‌্যাবের অভিযান ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরীর সরজ্ঞামসহ গ্রেফতার ১

মোহাম্মদ আবুতাহের
মহেশখালীতে র‌্যাব অভিযান চালিয়ে ৩ টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরীরর সরঞ্জাম ও এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়াগেছে।
র‌্যাব সূত্রে জানাগেছে, র‌্যাব গোপন সুত্রে খবর পেয়ে কালারমারছড়া আধারঘোনা এলাকায় কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রির জন্য ওই এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল ১৮ জুন ভোর সাড়ে ৫ টারদিকে চট্টগ্রামস্থ র‌্যাব-৭ এর মেজর মো. জিয়াউল আহসান সারোয়ার এর নেতৃত্বে  এবং ক্যাপ্টেন রাশেদুল হাসান প্রিন্স এর সমন্বয়ে একটি বিশেষ অভিযান দল কক্সবাজার জেলার মহেশখালীর ওই এলাকায় যায়। এসময় অভিযান দলটি জনৈক গিয়াস উদ্দিন এর বাড়ীর কাছাকাছি পৌঁছলে অস্ত্র ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকাটির আশে-পাশে ব্যাপক তল্লাশী চালিয়ে উক্ত বাড়ির এর ২৫ গজ পশ্বিমে পরিত্যক্ত অবস্থায় ২ টি দেশীয় তৈরী এলজি, ১ টি একনলা লম্বা বন্দুক উদ্ধার করে।  এসময় ওই স্থান থেকে অস্ত্র তৈরীর বিভিন্ন সরজ্ঞামাদি উদ্ধার করে র‌্যাবের ওই অভিযান দলটি। এ ঘটনা কাউকে গ্রেফতার করা যায়নি বলে র‌্যাবের এই স্টাফ অফিসার জানান। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান র‌্যাবের এএসপি এস এম নূরুল হুদা । অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আনোয়ার লতিফ খান এর নেতৃত্বে এবং ক্যাপ্টেন সিরাজুল ইসলাম ও এএসপি এসএম নূরুল হুদা এর সমন্বয়ে এর একটি বিশেষ মহেশখালীর ওই এলাকায় অভিযান চালিয়ে মৃত কালা মিয়া পুত্র মোঃ মকসুদ মিয়া নামের এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে বলে জানান। গ্রেফতারকৃত আসামীকে মহেশখালী  থানায় হস্তান্তর করা হয়েছে র‌্যাব জানায়। মহেশখালী থানার ওসি রনজিত বড়–য়া ঘটনার সত্যতা শিকার করেন। তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও অস্ত্র তৈরীর সরাঞ্জাম এবং ধৃত আসামীকে থানা দিয়েগেছে র‌্যাব সদস্যরা।

Post a Comment

0 Comments