এম শফিক হোছাইন
মিয়ানমারের দাঙ্গার পরিস্থিতি নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মতো উস্কানীমুলক বক্তব্য প্রদানের দায়ে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে ইসলামী ঐক্যজোটের ৭ নেতাকে আটক করা হয়েছে। কক্সবাজার সদর থানার পরিদর্শক (ওসি) কামরুল হাসান এর নেতৃত্বে পুলিশ গতকাল ১৮ জুন দুপুরে এদের আটক করে। আটককৃতরা হলো, কক্সবাজার জেলা নেজামী ইসলামীর সহ-সভাপতি মুফতি ইনামুল হক, আ.হ.ম নুরুল কবির হেলালী, হাফেজ আবদুল হক, টেকনাফের হ্নীলা মাদ্রাসার অধ্যক্ষ আবছার উদ্দিন চৌধুরী, কাজী এরশাদুল্লাহ, ইসলামী ছাত্র সমাজের জেলা সেক্রেটারী আবুল মনজুর, শহরের মুহুরী পাড়া মাদ্রাসার সাবেক শিক্ষক আবুবক্কর সিদ্দিকী। জানা গেছে, রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয়ার আহবান জানিয়ে ইসলামী ঐক্যজোটের উক্ত নেতারা গতকাল “মিয়ানমারের আরাকানে সামরিক জান্তার প্রত্যক্ষ সহযোগিতায় উগ্র রাখাইন সম্প্রদায় কর্তৃক মুসলিম নিধন ও মানবাধিকার লঙ্ঘনের দাবিতে কক্সবাজার শহরের লালদীঘি সংলগ্ন একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ উল্লেখিত ঐক্যজোট নেতাদের আটকাভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কিছু ঐক্যজোট নেতা পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
নেজামে ইসলাম পার্টি
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোট জেলা সিনিয়র সহ সভাপতি সহ ৭জন নেতৃবৃন্দকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদে এক জরুরী সভা শহর সভাপতি মাওঃ ছাবের আহমদ ছাইফুর সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে বিকাল ৬.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, বিনা ওয়ারেন্টে গ্রেফতার ফ্যাসিষ্ট সরকারের কাজ। গ্রেফতার নির্যাতন, গুম করে ইসলামী আন্দোলন স্তব্দ করার দূঃস্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না।
অনতিবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দেশপ্রেমিক ও সর্বস্থরের ইসলামী জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।
শহর সাধারণ সম্পাদক মাওঃ এইচ.এম.ছালেমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মাওঃ হাফেজ মোঃ শফি, সাইফুল ইসলাম, নুর মোহাম্মদ, আবুল খায়ের, মোতাহেরুল ইসলাম তাহের প্রমুখ।
রামু লেখক ফোরাম
প্রখ্যাত আলেমেদ্বীন ও মুফাচ্ছিরে কুরআন মাওলানা হাফেজ আব্দুল হক, লেখক ফোরামের উপদেষ্টা আ.হ.ম নুরুল কবির হিলালী ও লেখক ফোরামের সদস্য সচিব হাফেজ আবুল মঞ্জুর সহ অন্যান্য ওলামায়ে কেরামদের গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন- রামু লেখক ফোরামের উপদেষ্টা আখতারুল আলম, মাওলানা আব্দুচ্ছালাম কুদ্ছী, এডভোকেট হোছাইন আহমদ আনছারী, এস. মোহাম্মদ হোসেন, অধ্যাপক মনির আহমদ, আহ্বায়ক এম আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য হাফেজ সাইফুল ইসলাম, এইচ.এম আশিক উল্লাহ আরমান, হাফেজ আতাউল্লাহ, মোহাম্মদ মঈন উদ্দিন মামুন, ফখরুদ্দিন আজিজ বাবু, খলিলুল্লাহ ফুরকান আমেল, আব্দুল্লাহ আল মাহমুদ, সংবাদকর্মী আহমদ ছৈয়দ ফরমান, গোলাম মওলা প্রমূখ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেকোন নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার অধিকার রয়েছে। বর্তমান সরকার সেই নাগরিক অধিকার হরন করেছে। অবিলম্বে গ্রেফতারকৃত আলেম ওলামাদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
রামু লম্বরী পাড়া ইসলামী পাঠাগার
রামু লম্বরী পাড়া ইসলামী পাঠাগারের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর সহ অন্যান্য ওলামায়ে কেরামদের গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেনÑ রামু লম্বরী পাড়া ইসলামী পাঠাগারের সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সহ-সভাপতি রমজান আলী, ছলিম উল্লাহ, মঈন উদ্দিন মাসুম, শোয়াইব সোহেল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন রানা, নির্বাহী সদস্য শফিউল আলম, আব্দুল্লাহ আল হেলালী, মাসুদ পারভেজ রামিন, আবু সুফিয়ান মেজর, হুমায়ুন রশিদ, জাহেদুল হক, সেলিম উল্লাহ, মোহাম্মদ ফারুখ, নাবিদুল হাসান রুবেল প্রমূখ।
নেতৃবৃন্দ হাফেজ আবুল মঞ্জুরসহ অন্যান্য ওলামায়ে কেরামদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান।
চকরিয়ার সর্বস্তরের আলেম
ইসলামী ঐক্যজোট কক্সবাজার জেলা সহসভাপতি ও চকরিয়া উপজেলা সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা মুফতি এনামুল হকসহ ৭জন ওলামায়ে কেরামকে সম্পূর্ন অন্যায়ভাবে গতকাল ১৮জুন কক্সবাজার থেকে গ্রেফতার করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এবং একই সাথে উক্ত আলেমদের অভিলম্বে মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন চকরিয়ার সর্বস্তরের ওলামায়েকেরামগণ। এদিকে তাদের সুস্বাস্থ্য কামনায় এবং মুক্তির দাবীতে এক দোয়া মাহফিল চকরিয়ার প্রায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বিবৃতি দিয়েছেন, ইসলামী ঐক্যজোট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরিদুল হক, উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ সৈয়দ মাহবুবু মোরর্শেদ, ডা: মাঈনুদ্দিন গাজী, অধ্যক্ষ সোহাইব নোমানী, মাওলানা আবদুল মন্নান, মাওলানা নুরুল কবির, মাওলানা হোছাইন আহমদ, মাওলানা ছরওয়ার আলম কুতুবী, মাওলানা মোর্শেদুল হক, জুবাইরুল হক, মাওলানা আনিছুল ইসলাম প্রমূখ। তারা বলেন, অন্যায়ভাবে আটককৃত ওলামায়ে কেরামগণ দেশের শান্তি শৃংখলা বিনষ্ট হয় এমন কোন কাজে জড়িত ছিলেননা। শুধুমাত্র পার্শ্ববর্তি দেশ মায়ানমারের আরকানে মুসলমানদের উপর জুলুম নির্যাতনের নিন্দা জানিয়ে সরকারের পক্ষ থেকে এবং বিদেশের বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগীতায় এগিয়ে আসার ব্যাপারে কথা বলেছিলেন। তাই অভিলম্বে আলেমদের মুক্তিদিয়ে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত মুসলমানের পক্ষ সহায় হওয়ার আহবান জানান।
টেকনাফ উপজেলা যুবদলের বিক্ষোভ
সারা দেশ ব্যাপী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবের মুক্তির দাবীতে টেকনাফ উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথ সভা ১৮ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত পথ সভায় বক্তব্য রাখেন- টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক উপজেলা যুবদলের সভাপতি রাশেদুল করিম মার্কিন, পৌর যুবদলের আহবায়ক ছৈয়দল আলম, যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল্লাহ, রেজাউর রহমান রেজা, পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ ইসমাইল, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আমিন আবুল, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুস সালাম, যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ, পৌর মৎস্যজীবি দল সভাপতি মোঃ তৈয়ুব, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ তাহের, মোঃ হাসান লালু, সদস্য সচিব ওমর ছাদেক, যুবদল নেতা গিয়াস উদ্দিন, ছৈয়দ আলম বাবলু, হারুন, আবুল হোছন, ফারুক, আব্দুস শুক্কুর, ইসমাইল,নুরুল হক, আব্দুর রহমান, ওমর ফারুক কালা,সেলিম, আব্দুল করিম, আরমান, আয়ুব, আব্দুল আমিন, আব্দুল গফ্ফর, জামাল, শফিক, মোঃ হোছন, টুটুল, আলমগীর, পৌর স্বেচ্ছাসেবকদল সাংগঠনিক সম্পাদক রওশন আলী, ছাত্র নেতা তাহের, ইসমাইল প্রমুখ।

0 Comments