Advertisement

লিংক রোডে ডিবি পুলিশের অভিযানে ২৫০ পিছ ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি অভিযান চালিয়ে ২৫০ পিছ ইয়াবাসহ ১ ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই নুরুদ্দিন জাহেদ উক্ত অভিযানের নেতৃত্ব দেন। পুলিশ জানায়, আটক ইয়াবা ব্যবসায়ীর নাম নুরুল মোস্তফা (২২)। সে টেকনাফের হ্নীলা সিকদার পাড়া এলাকার জনৈক জাফর আলমের পুত্র। ধারণা করা হচ্ছে, ট্যাবলেট গুলো সে টেকনাফ থেকে এনে কক্সবাজার শহর কিংবা বাইরের কোথাও পাচার করছিল।

Post a Comment

0 Comments