Advertisement

৯০ এর স্বৈরাচারী এরশাদের মতই এই সরকারের গণ অভ্যুত্থানে পতন হবে- সাবেক এমপি আলমগীর ফরিদ


বার্তা পরিবেশক
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ বলেছেন, ৯০ এর স্বৈরাচারী এরশাদের মতই
গণ অভ্যুত্থানে পতন হবে এই সরকারের।
তিনি বলেন, দেশে আজ মত প্রকাশের স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, জনগণের নিরাপত্তা নেই। খুন, গুম একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে।
তিনি গতকাল শনিবার বিকালে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে জেলা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ দশ টাকা কেজিতে চাল, বিনামূল্যে সার ও ঘরে ঘরে চাকরী দেওয়ার কথা বলে, দিনবদলের শিথ্যা স্বপ্ন দেখিয়ে জনগণকে ধোঁকা দিয়ে এবং মঈনউদ্দিন-ফখরুদ্দিনের সাথে আতাঁত করে ক্ষমতায় গিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়েই তারা সারের দাম ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ৪/৫ গুণ বাড়িয়ে দিয়েছে।
তিনি বর্তমান মহাজোট সরকারের দূর্নীতি স্বাধীনতার পর ৪০ বছরেও হয়নি মন্তব্য করে বলেন, শেয়ার বাজার থেকে সরকারী লোকজন ৮৯ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। চাল, ডাল, তেলসহ দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে জনগণের পকেট থেকে অন্তত ১০ লাখ কোটি টাকা লুট করেছে তারা।
তিনি বর্তমান সরকারের পতনে একটি শক্তিশালী ছাত্র গণ অভ্যুত্থান গড়ে তোলার প্রস্তুতি নিতে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ বিএনপি ও ১৮ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল শনিবার এই কর্মসূচীর আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি কাউছার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ ও যুবদলের কেন্দ্রীয় সদস্য পৌর কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ। জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সরওয়ার রোমনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে আরো বক্তব্য দেন জেলা কৃষক দল সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, সাহিত্য প্রকাশনা সম্পাদক রফিকুল হুদা রাব্বি, রামু উপজেলা যুবদলের আহবায়ক ফোরকান আহমদ, উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক, জেলা যুবদল নেতা ফরিদুল আলম, পৌর যুবদলের সভাপতি মউসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল করিম, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক নাছির উদ্দিন, ছাত্রদলের আইন কলেজ সভাপতি মো: মনির উদ্দিন, শহর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: ইলিয়াছ, সিটি কলেজ ছাত্রদল সভাপতি জাহেদুল ইসলাম রিটন, ঈদাগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ আজমগীর, রামু উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহানূর উদ্দিন বাবু, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক অলি আহমদ জিয়া, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী পারভেজ, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল হক রাশেদ, সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান নয়ন, সদর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার ইসলাম টিপু, রফিকুল ইসলাম, রামু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, সাখাওয়াত হোসাইন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কাশেম মেম্বার, শহর ছাত্রদলের সহ-সভাপতি নাজিম উদ্দিন, ছাত্রদল নেতা হোসাইনুল ইসলাম বাহাদুর, শাহাদত হোসেন রিপন, কানন বড়–য়া, সাইরুল্লাহ রুবেল, মোহাম্মদ রিদুয়ান,  আব্দুল কাদের, ইয়াছিন আরাফাত খোকন, হারুন-অর-রশিদ, নিয়াজ মোরশেদ লিটন, এনামুল হক, তাজুল ইসলাম রাজু, হারুন-অর-রশিদ, আলমগীর কবির, মনির উদ্দিন, রাসেল, আনিসুর রহমান, আব্দুল্লাহ-আল-আমিন, ইবনে সিনা, ইয়াছমিন আরাফাত খোকন, সাদ্দাম হোসেন, আবু কামাল উদ্দিন, মো: সোহেল, মোহাম্মদ জুয়েল, বাচ্চু, আবু নাসের, বদরুদ্দিন, মিজান, নেজাম, শাহ্জাহান, জুয়েল, সৈয়দ হোসেন, মোহাম্মদ শরীফ, এহ্সানুল কবির, হোসাইন রাব্বি, তারেক রহমান, মাসুদ, জিয়া উদ্দিন ও ফয়সাল প্রমূখ।

Post a Comment

0 Comments