বার্তা পরিবেশক
কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, গ্রামের মানুষ এখন বিদ্যুতের সুবিধা থেকে
চরমভাবে অবহেলিত। সরকারি মন্ত্রী, নেতা-আমলাদের ঘরে ‘ভিআইপি’ বিদ্যুৎ থাকলেও গ্রামের মানুষকে থাকতে হচ্ছে অন্ধকারে। চাষ করেও চাষীরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। অধিকাংশ কৃষক সামনে অন্ধকার দেখছেন। অথচ সরকারের সেদিকে খেয়ালই নেই। তারা আছে বিরোধী দলের নেতা-কর্মিদের দমন পীড়নে।
তিনি বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের জেল জুলুম দিয়ে বিরোধী দলের আন্দোলন দমন করা যাবে না। তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত ১৮ দলীয় নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সহিদুজ্জামান বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারি ও অত্যাচারি বর্তমান সরকারকে হঠাতে হবে। জনগণকে সাথে নিয়ে বিএনপি নেতা-কর্মীদেরই এই আন্দোলনে নেতৃত্ব দিতে হবে।
ঈদগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈদগড় ইউপির সাবেক মেম্বার বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য কাজী শহিদ উল্লাহ সিকদার, শাহাব উদ্দিন আহমদ চৌধুরী, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আমিনুল হক চেয়ারম্যান, রামু বিএনপি নেতা আখতারুল আলম চৌধুরী, বিএনপি নেতা মোস্তফা কামাল, জেলা বিএনপি সদস্য শওকত আলম ও জানে আলম, ছাত্রনেতা আরিফুর রশীদ।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ঈদগড় বিএনপির সাংগঠনিক সম্পাদক তৈয়ব উল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন রুকনুজ্জামান চৌধুরী, আজিজুর রহমান সিকদার, ইউপি মেম্বার শহিদুল ইসলাম, ইউপি মেম্বার শাহজাহান, বিএনপি নেতা জসিম উদ্দিন, জাফর আলম, গোলাম রসূল, ছাত্রনেতা রফিকুল ইসলাম, জানে আলম, আনোয়ার, মমতাজ আহমদ, নুরুল আমিন, গুরা মিয়া, বদিউল আলম, মেহের আলী, শেফায়েল উদ্দিন চৌধুরী, হেফাজেতুর রহমান, আহমদ কবির, নেজাম উদ্দিন, আবদুল জব্বার ও সৈয়দুল হক।


0 Comments