Advertisement

তিনি বাংলাদেশের নারী


প্রজ্ঞানন্দ ভিক্ষু
নাম তাঁর নিশাত মজুমদার, বাংলাদেশের নারী যিনি কিনা পৃথিবীর সর্বোচ্চ এভারেস্ট পর্বতশৃঙ্গ আরোহন করলেন। তিনি ২৯,০২৯ ফুট উঁচু এই পর্বত জয়
করলেন গত ১৯ মে ২০১২ নেপালের সময় সকাল সাড়ে নয়টায়। শুধু কি তাই ! তিনি ২০০৭ সালের সেপ্টেম্বরে জয় করেছেন ২১,৮৩০ ফুট উঁচু মেরা পর্বতশৃঙ্গ। ২০০৮ সালের মে মাসে জয় করেছিলেন ২১,৩২৮ ফুট উঁচু সিঙ্গুচুলি পর্বতশৃঙ্গ। ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশী হিসেবে মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করেন। তবে তিনি ছিলেন মানব জাতির একাংশ। কিন্তু এবার যিনি এভারেস্ট জয় করলেন তিনি মানবী অর্থাৎ নারী জাতি। তাহলে এবার নিঃসংকোচে বলতে পারি বাঙ্গালীর এভারেস্ট জয়, যে কাজের অর্ধেক করেছে নর, ্আর অর্ধেক করেছে নারী। নিশাতের মাউন্ট এভারেস্ট জয় বাঙ্গালী নারীদের সম্মান আরো একধাপ বাড়িয়ে দিল। বাংলাদেশের অধিকাংশ নারী যখন কোনঠাসা জীবন যাপন করতে অভ্যস্ত ঠিক তখনি আরেকজন বাংলাদেশেী নারী উঠে গেলেন ঊনত্রিশ হাজার ঊনত্রিশ ফুট উচুঁতে। যেসব নারী কিছুই করতে পারেন না নিশাত মজুমদার তাদের  জন্য অফুরন্ত প্রেরণা এবং যারা সৃষ্টিশীল কিছু করতে চান সে সকল নারীদের নাম পথ চলার পাথেয় হয়ে থাকবে নিশাত মজুমদারের এই কৃতিত্ব। নিশাত মজুমদারের বীরত্বপূর্ণ চাহনি বলছে হে ভগিনী নারী জাতি, তোমরা দৃষ্টিভঙ্গি উর্ধ্বমূখী কর। জীবনটাকে শুধু ভোগ করতে শেখ না। তোমাদের মধ্যে যে মানবীয় সত্তা আছে তাকে মুক্তি দাও। আর নিচে নেমো না। সাবাস ! বাংলাদেশ, সাবাস ! নিশাত মজুমদার।

Post a Comment

0 Comments